বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফায়ার সার্ভিসকে ১১টি স্পেশাল লেডারের গাড়ি দিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়

অক্টোবর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।১৯ অক্টোবর সকাল ১১টায় ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা...

কোন বোর্ডের কত পাসের হার

অক্টোবর ১৬, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ,  রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...

১৫ বছরে রেলের যাত্রীসেবার মান উন্নত হয়নিবন্ধ হয়েছে ৪৮৪টির মধ্যে ১১৬টি রেল স্টেশন

অক্টোবর ১৩, ২০২৪

আবুল কালাম আজাদ -রাজশাহী:-আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে রেলের যাত্রীসেবার মান উন্নত করা হয়নি। কেনা হয়নি রেলের প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ। জনবলেরও ঘাটতি রয়েছে। অথচ এই সময়ে বিপুল ব্যয়ে নতুন রেললাইনের পাশাপাশি স্টেশন ভবন নির্মাণ ও মেরামত করা হয়েছে। যদিও এসব স্টেশন দিয়ে ট্রেন চলে না কিংবা চললেও থামে না। ফলে সাধারণ মানুষের তা কোনো কাজে লাগছে না।  রেলওয়ের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আগ–পাছ বিবেচনা করা হয়নি। খেয়ালখুশিমতো অবকাঠামো বানানো হয়েছে। বিগত সরকারের আমলে সারা দেশে ৪৮৪টির মধ্যে ১১৬টি স্টেশন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ১৪৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর বেশির ভাগই বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা প্রকল্পের টাকায় হয়েছে। রাজস্ব খাতের প্রকল্প থেকেও কিছু কিছু স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এই সময়ে ২৩৭টি...

নরসিংদী পলাশে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ড. মঈন খান

অক্টোবর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- শারদীয় দূর্গা-পূজা উপলক্ষে নরসিংদী পলাশে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান।তিনি বক্তব্যে বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি।আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়।আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি।কোনদিন ও ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতে ও করবো না।আজ বুধবার ৯ ই অক্টোবর রাতে নরসিংদীর পলাশের বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।এসময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত ভাবে নিজের তহবিল থেকে অনুদান বিতরণ করেন।ড. আব্দুল মঈন খান আর ও বলেন, আমরা মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি।এখানে আমরা সবাই সমান কোনো ভেদাভেদ নেই। এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান...

মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত:

অক্টোবর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর, মনোহরদীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৭ অক্টোবর)সকালে উপজেলা, বিএনপির৬ আয়োজনে মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, আনন্দমূখর পরিবেশে সকলে মিলেমিশে, যেন পূজা উদযাপন করতে পারে,সকলকে সে দিকে নজর রাখতে হবে। এছাড়াও তিনি বিএনপির নেতৃবৃন্দকে প্রত্যেকটি, পূজামণ্ডপে সার্বক্ষণিক নজর দেওয়ার নির্দেশনা প্রদান করেন।পরে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে দেশরত্ন...

মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ০১, ২০২৪

মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধি:  নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর গণসমাবেশ।৩০ সেপ্টেম্বর সোমবার  বিকাল ৪.০০ টায় মনোহরদী বাসস্ট্যান্ডে মনোহরদী উপজেলা শাখার আয়োজনে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, (শায়েখে চরমোনাই) সিনিয়র আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, তিনি বলেন, যে ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে মনোহরদী এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এদেশের মানুষের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বছরের...

হামলা ও প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মাস্টারবাড়ি গ্রামে গত রবিবার সকালে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মাস্টারবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাফেজা লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মাহিম ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির রাব্বির সাথে ঝগড়া হয়।এর জেরে রাব্বি, আবু কালাম, কাজলী, উজ্জল, মোহাম্মদ আলী, ইমরান, সহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে এসে হামলা করে এ সময় আমাকে না পেয়ে আমার বোন ও বোনের ছেলে মেয়ে ও পরদেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এক পর্যায়ে তাদেরকে দা ও কুড়াল দিয়ে মাথায়...

মনোহরদীতে ঐতিহ্যবাহী খিদির পুর (ডিগ্রি) কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী জেলার মনোহরদী,উপজেলার ঐতিহ্যবাহী খিদিরপুর ডিগ্রি কলেজের ঐতিহ্য কে আধুনিক বিজ্ঞান, মনস্ক,  ও যুগোপযোগী করার লক্ষ্যে, ১১ই সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার সময় সকাল ১১টায় খিদিরপুর ডিগ্রি কলেজ মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি, জনাব হাছিবা খান ( উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, গভনিং বডি, খিদিরপুর ডিগ্রি কলেজ মনোহরদী নরসিংদী। সভাপতি, জনাব, মোঃ নাজিমউদ্দীন (অধ্যক্ষ ভারপ্রাপ্ত খিদিরপুর ডিগ্রী কলেজ)।বিশেষ অতিথি, জনাব,বাকিউল ইসলাম (বাকী) (প্রিন্সিপাল মন তলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা।জনাব,মোঃ আনোয়ার হোসেন প্রধান শিক্ষক খিদিরপুর সঃ বিঃ।আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক আবেদা সুলতানা।মোঃ ফারুকুজজামান প্রভাষক।আজমল হোসেন সহ অধ্যাপক।সোহরাব হোসেন, ( প্রভাষক)।এ,টি,এম,বেলায়েত হোসেন সিঃ প্রভাষক।অনুষ্ঠান...

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে মিটিং-মিছিলে

সেপ্টেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদীর বেলাবতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে মিটিং মিছিলে ব্যস্ত। মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া প্রকাশ্যে বিভিন্ন মিটিং মিছিল নিয়ে ব্যস্ত সময় পার করছে। সে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।  IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করা হবে: দুর্গাপূজার নিরাপত্তায়: ধর্ম উপদেষ্টা

সেপ্টেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্গা-পূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে।আজ ৭ সেপ্টেম্বর শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে গণ-মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না।অন্তর্বর্তী সরকার বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না। তিনি বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা, এ গুলো গর্হিত কাজ।যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় তারা মানবতার শত্রু, অপরাধী।প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জন-গণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। যাতে কোনো ধরনের হামলা বা নাশকতার ঘটনা না হয়।কোন কালেই মাদ্রাসার ছাত্ররা...