সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্রায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাপ্পি (২৫)বাড়ি ছেড়ে মালয়েশিয়া পালিয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।ভুক্তভোগীর অভিযোগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।পরে ন্যায় বিচারের আশায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে।গত ১৬ জুন সোমবার দিবাগত রাতের আনুমানিক ১ টার সময় উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামে এ ঘটনা ঘটে।ভূক্তভোগী জানান, সোমবার রাতে প্রকৃতির ডাকে দরজা খুলে বাইরে গেলে এই সুযোগে গৃহবধূর ঘরে ঢুকে দরজা লাগানোর সাথে সাথে ধর্ষক তার হাতে থাকা ছোরা গলায় ধরে খুনের হুমকি দিয়া জোর পূর্বক ধর্ষণ করে।এ সময় সে ডাক চিৎকার শুরু করলে বাড়ি আশপাশের লোকজন চলে আসে। লোকজন আসার পূর্বেই ধর্ষণকারী পালিয়ে যায়।ফাঁকা ঘরে গৃহবধূকে...

বসতভিটা রক্ষায় হামলার শিকার পরিবার: পালিয়ে বেড়ানোর অভিযোগ

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটিয়ারিপাড়া এলাকার আকিবুজ্জামান ও তার পরিবার বসতভিটা দখলের চেষ্টার প্রতিবাদে প্রতিপক্ষের হামলা ও হুমকির কারণে পালিয়ে বেড়ানোর অভিযোগ করেছেন।মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় এক সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন।আকিবুজ্জামান জানান, ১৯৮১ সাল থেকে তাদের ৩.৭৫ শতক বসতভিটার জমি ও ক্রয়কৃত অতিরিক্ত ২.৫০ শতক জমিসহ মোট ৬.২৫ শতক জমিতে তারা বসবাস করছেন।তবে একই এলাকার আনিসুর রহমান (৪৫) ও ফরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বসতভিটা দখল করতে অভিযুক্তরা একাধিকবার তাদের উপর হামলা চালায়।আকিবুজ্জামান, তার বাবা-মাকে মারধর করে আহত করার ঘটনায় বিরল থানায়...

লবণ ছাড়াই সংরক্ষণ করা যাবে পশুর চামড়া

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পশুর চামড়া সংরক্ষণে যুগান্তকারী, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এক পদ্ধতি ব্যবহার উপযোগী করে তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষকরা।এই নতুন পদ্ধতিতে লবণের পরিবর্তে পারএসিটিক এসিড (PAA) ব্যবহার করে চামড়া এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা সম্ভব।এতে শ্রমিকের প্রয়োজন কম হয় এবং খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।গবেষণার প্রধান গবেষক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ‘রিসার্চ ল্যাবরেটরি’-তে ২০২৩ সাল থেকে এ গবেষণা শুরু হয়।সহ-গবেষক হিসেবে ছিলেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী মো. নাদিম হাসান। গবেষণাটি আন্তর্জাতিক জার্নালে ‘সল্ট ফ্রি প্রিজারভেশন...

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৪

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন ও মাদক মামলায় ১ জন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সুমন আলী (২৯) নাটোর জেলার বাগাতিপাড়া থানার চক হরিরামপুর এলাকার মো: বদিউজ্জামান বদির ছেলে।বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

রাজশাহীতে বাক-প্রতিবন্ধী শিশু ধর্ষিত

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাগমারা উপজেলায় ৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।২৩ জুন (সোমবার) রাত ১১ টার দিকে, উপজেলার তাহেরপুর কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনাটি বিষয় নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী শিশুটি ধর্ষণেরব শিকার হয়েছে, সে আলামত পাওয়া গেছে।বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।ঘটনাটি রাত ১১টা ঘটলেও তার রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।তিনি আরো জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলেও বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।প্রকৃত অপরাধীদের ধরতে বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে। IPCS News : Dhaka : আবুল...

মনোহরদীতে বাইক না পেয়ে কিশোরের আত্মহত্যা: পরিবার ও এলাকায় শোকের ছায়া।

জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।মাত্র ১৭ বছর বয়সী মো. তানভীর বাইক কিনে না দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।তানভীর, বাইপাস রোড নতুন রাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।সম্প্রতি সে পরিবারের কাছে একটি মোটরসাইকেলের আবদার করে।পরিবার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিল, তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই গত রবিবার (২৩ জুন) বিকেল তিনটার দিকে তানভীর বিষপান করে।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তানভীরের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম।প্রতিবেশীরা জানিয়েছেন, তানভীর ছিল ভদ্র, শান্ত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল।এই...

পূর্বধলায় বৈরাটি ইউনিয়নে রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন

জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত রাস্তার পাঁকা করন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী ও জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।এ উপলক্ষে আজ সোমবার (২৩ জুন) দুপুরে আলমপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে বৈরাটি ইউনিয়ন বিএনপি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব। আরো বক্তব্য রাখেন, বৈরাটি ইউনিয়ন...

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আটপাড়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল:

জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে রোববার বিকাল ৪ টায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়৷পরে জিরো পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।সাবেক ছাত্রনেতা মোর্শেদ হাবিব ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ওমর হাসান রুপন, যুবদলের সদস্য সচীব নূর ফরিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোদ্দাসের হোসেন কাইয়ূম, ছাত্রদলের সদস্য সচীব টিটু ভূইয়া। বিক্ষোভ সমাবেশে...

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণ-বিজ্ঞপ্তি

জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি(বিএমটি), এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ...

নেত্রকোনায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুন ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।শুক্রবার (২১ জুন) সকালে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নেত্রকোনা মহিলা কলেজ সংলগ্ন পুকুরপাড় এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাবা বনানী বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতনভাবে গাছ লাগাতে হবে।এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা জানান,আজকের কর্মসূচিতে শতাধিক গাছ রোপণ করা হয়েছে।পুরো জুলাই-আগস্ট মাস জুড়ে জেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা...