বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান, যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হলো ঢাকা ফ্লাইট

জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম:-চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ফ্লাইট বিজি-১৪৮, যেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছিল, যান্ত্রিক সমস্যার কারণে ফের চট্টগ্রামে অবতরণ করতে বাধ্য হয়।ফ্লাইটটি সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। প্রতিবেদনে জানা গেছে, বিমানটি সকাল সোয়া ৭টায় দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর যাত্রীদের নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকা রওনা দেয়।তবে কিছু সময় পরেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়।অবতরণের পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের জন্য নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এ...

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ মেডিকেল দল

জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা, ২৪ জুলাই:- রাজধানীর উত্তরা এলাকায় সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় আসছে চীনের একটি পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল দল।ঢাকায় চীনা দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ গঠিত চীনা মেডিকেল দলটি আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসা মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন। এ ছাড়া, আজ সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একটি জরুরি ভিডিও কনসালটেশনেও অংশ নেন।যৌথ এই আলোচনায়...

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মনোহরদী উপজেলা বিএনপির দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- ২২ জুলাই ২০২৫: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির মর্মান্তিক ঘটনার পর নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।উক্ত মাহফিলে নিহত ও আহতদের স্মরণে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তৃতা করতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, উত্তরায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুরা নিহত হওয়ায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।তিনি আরও বলেন, সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করেছে, এবং...

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো জুন' ২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন।সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজ, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে বলেন।জুন ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি জুলাই মাসে গৃহীত পদক্ষেপের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের প্রতিবেদন উপস্থাপন...

হাজারো চোখের জলে পাইলট তৌকিরকে শেষ বিদায়

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়।এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা।এর আগে বিকেল ৩টায় পাইলট তৌকিরের মরদেহ ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়।সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে উপশহর ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয়।সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনরা নিহত পাইলট তৌকিরের জীবদ্দশার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে...

দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। দিনাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিউর ইসলামের সঞ্চালনায় লটারিতে বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেয়র মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৮ জন ডিলারের মধ্যে ৩৪ জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা...

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল গুলোর মধ্যে বিদ্যমান ঐক্য আরও বেশি দৃশ্যমান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা যদি মানুষ চোখে দেখে, তাহলে মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি আসবে।দেশের মানুষ এটিই চায়।মঙ্গলবার রাতে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে দেশের চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি জানান, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে কোনো মতভিন্নতা বা বিভাজন নেই।বরং...

শত চেস্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছেনা কতৃপক্ষ

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হলেও, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।বিশ্ববিদ্যলয়ের ভাঙ্গা ও নড়বড়ে দেয়াল টপকে কিংবা ফাঁক-ফোঁকর জায়গা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন বহিরাগতরা।এতে করে কর্মচারী- শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, রোভার স্কাউট, বিএনসিসি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নিয়ে পরিচয়পত্র যাচাই করছেন। তবে স্কাউট সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও ক্যাম্পাসের কিছু অংশে দুর্বল বাউন্ডারি ও খোলা প্রান্ত থাকায় সেখান দিয়েই বহিরাগতরা প্রবেশ করছে। শিক্ষার্থীরা...

আটপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স  বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশন স্কিম,এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণার আটপাড়ায় পারফরমেন্স বেজড গ্যান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের উপজেলা/থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার (UBSA/TBSA এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরুস্কার (HSCA) প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা...

দিনাজপুরে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল মামলা

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলার খানসামা উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ বিরোধ সাম্প্রতিক সময়ে চরমে উঠেছে।সাংগঠনিক দ্বন্দ্ব ও নেতৃত্বের প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় নেতাকর্মীরা, যার ফলে সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে।পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।এসব ঘটনার জেরে একাধিক মামলাও হয়েছে।দলীয় নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির কিছু নেতা পদ-পদবি ব্যবহার করে অনিয়মে জড়িয়ে পড়েছেন।অভিযোগ রয়েছে, তারা আওয়ামীলীগ দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং মামলা বাণিজ্যের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছেন।এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের অনেকে।অপর পক্ষের অভিযোগ, কিছু ব্যক্তি যাঁরা বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন না, বর্তমান পরিস্থিতিতে তারা সংগঠনের নাম ব্যবহার করে...