শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি হাজী মোঃ আবু আব্বাস এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ৩১ আগষ্ট আবু আব্বাস কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আনোয়ারুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,বিএনপি নেতা শফিকুল কাদের সুজা, তাজ উদ্দিন ফারাস সেন্টু, টিটু আব্বাসসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে মরহুম আবু আব্বাস এর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম :...
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে,ব্যানার,ফেস্টুন ও পোস্টার সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ছোট বাজারস্থ জেলা দলীয় কার্যালয়ে সমবেত হন।বেলা সাড়ে ১১টায় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে গিয়ে শেষ হয়।পরবর্তীতে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা...
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এলাকা গুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে।আমরা ও রিপোর্ট পাঠাবো তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নিবেন।মাননীয় প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবে না, তাকে ত আমরা মনোনয়ন দিবো না।মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা...
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুভ উদ্বোধন এবং বন্যাকবলিত কৃষক ও দুস্থদের মাঝে সরকারি নানা সহায়তা বিতরণ করা হয়েছে।১ সেপ্টেম্বর মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন।সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঢেউটিন ও শুকনো খাবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত...
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, মনোহরদী, নরসিংদী।অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সমাজসেবা কর্মকর্তা মনির...
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা সদর উপজেলার ভূটিয়ারবাড়ি গ্রামে ফসলী জমি নিয়ে বিরোধের জেরে এক প্রতিবন্ধী পরিবারের ওপর দফায় দফায় হামলা, চাঁদা দাবি ও ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।একই গ্রামের নজরুল ইসলাম,আবু তাহের ও তাঁদের লোকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য বিলকিছ আক্তার।ভুক্তভোগী পরিবারের অভিযোগ,দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক ২৩ শতাংশ জমি নিয়ে নজরুল ইসলামের সঙ্গে বিরোধ চলছে।গত বছরের ৩০ আগস্ট এ বিরোধের জেরে মারামারিতে সাইদুল ইসলাম গুরুতর আহত হন এবং তাঁর একটি হাত ভেঙে যায়।
পরে ওই জমি দখলের পাশাপাশি আরও ৩৮ শতাংশ জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে নজরুল ও তাঁর লোকজনের বিরুদ্ধে।এ ছাড়া প্রতিবেশী আবু তাহেরের বিরুদ্ধে ২০ কাঠা জমি চাষাবাদে বাধা দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৭০...
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনের আলোয় কড়া পাহারা, কিন্তু অন্ধকার নামলেই ‘উধাও’ হয়ে যাচ্ছে রেললাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম।উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত চিলাহাটি-পার্বতীপুর-বিরামপুর রুটে এখন রাজত্ব করছে চুরিচক্র। চোরদের তাণ্ডবে রেললাইনের সংযোগস্থলগুলো দুর্বল হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বতীপুর-বিরামপুর ও পার্বতীপুর-চিলাহাটি রুটের প্রায় ১৫ কিলোমিটার এলাকার অবস্থা সবচেয়ে নাজুক।সম্প্রতি এসব এলাকা থেকে প্রায় ৭ হাজার প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির মারাত্মক অভিযোগ উঠেছে।
ঢাকা-পার্বতীপুর-বিরামপুর রুটে গত এক বছরে রেল সরঞ্জাম হারিয়ে রেলওয়ের আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।সর্বশেষ ২৫ আগস্ট রাতে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা আমন মৌসুমের শুরুতেই জেলার বারহাট্টা উপজেলায় কৃত্রিম সার সংকট সৃষ্টি করেছে ডিলারগণ।অতিরিক্ত দামে সার বিক্রি এবং সরকারি সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে।এতে সময়মতো ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।সরেজমিন অনুসন্ধানে জানা যায়,উপজেলার বিসিআইসি সার ডিলার মাইনুল হক ট্রেডার্স রাধা রমন সাহা রায় এবং সুশ্রী রানী সাহা রায় এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের জিম্মি করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, প্রয়োজনের সময় অধিকাংশ ডিলারের গুদামে সার পাওয়া যায় না।তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে রাজি হলে বিভিন্নভাবে সার সংগ্রহের সুযোগ তৈরি হয়।কৃষকদের অভিযোগ,আমন আবাদকে...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানা। মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, কার্যকরী সভাপতি মো. সোহেল রানা ও মিয়া জাহান মানিক, সিনিয়র সহসভাপতি মো. মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মিঠু রানা ও সজীব কুমার দাশ, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান...