রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজপাড়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেব্রুয়ারি ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: মেহেদী মোশাররফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো: মুখতার হোসেনের ছেলে।সে এস এস কর্পোরেশনের প্রোপাইটর।ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মেহেদী মোশাররফের বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।মেহেদীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ।গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মেহেদী তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া...

আরএমপি’র কমিশনারসহ ৬ পুলিশ সদস্য পেলেন বিপিএম-পিপিএম পদক

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দক্ষ নেতৃত্ব ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনিসহ দুই উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), এক পুলিশ পরিদর্শক ও ২ পুলিশ সদস্য পেলেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।এবারেই প্রথম আরএমপি’র সর্বোচ্চ সংখ্যক ৬ কর্মকর্তা ও পুলিশ সদস্য এ পদকে ভূষিত হলেন। আরএমপি’র গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্ত কর্মকর্তারা হলেন, আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত...

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই; গ্রেফতার ২

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীকে অটোরিক্সায় তুলে নিয়ে ছিনতাইয়ে ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: নূরনবী চাঁদ (৪০) ও মো: রাব্বী মৃদুল রহমান (২৪)।নূরনবী চাঁদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে ও রাব্বী মৃদুল রহমান একই থানার দরগাপাড়া এলাকার মো: রতন শেখের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার মীর্জাপুর পূর্বপাড়ার তানভীর আহম্মেদ গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় সাহেব বাজার থেকে অটোরিক্সাযোগে বাসায় ফিরছিলেন।পথে মহানগরীর কেদুড় মোড়ে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিক্সার গতিরোধ...

অপরাধ নিয়ন্ত্রণে ও সচেতনতা বৃদ্ধিতে “বিট পুলিশিং পক্ষ” পালন করছে আরএমপি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ" পালন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র ১২ টি থানার বিভিন্ন বিটের বিট অফিসাররা পুলিশি সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ"  পালন উপলক্ষ্যে উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছে। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সহকারী পুলিশ কমিশনারসহ থানা অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় আরএমপি’র কর্মকর্তাবৃন্দসহ বিট অফিসাররা সামাজিক অপরাধ সম্পর্কে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৩ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৪ গ্রাম হেরোইন ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

স্মৃতি হারানো এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল বেলপুকুর থানা পুলিশ

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড় থেকে এক স্মৃতি হারানো এক যুবককে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।উদ্ধারকৃত স্মৃতি হারানো যুবক মো: রাহুল (১৮) নওগাঁ জেলার মহাদেবপুর থানার কচুকুড়ি গ্রামের মো: আনোয়ারের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১০ টায় বেলপুকুর থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো।এসময় তারা দেখতে পায় বেলপুকুর থানার স্বরূপনগর হানুর মোড়ে ফাঁকা মাঠে এক ব্যক্তি সাইকেল রেখে বসে আছে।এত রাতে এ অবস্থায় বসে থাকে দেখে থানা পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছু বলে না।তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে।বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ সেই যুবকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তার...

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতা খুন

ফেব্রুয়ারি ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোর উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে।২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত যুবলীগ নেতার নাম জিয়াউর রহমান (৪০), সে রাজশাহীর তানোর উপজেলার বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের ছেলে। এছাড়া তিনি তালান্দু ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।আটক কৃতরা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)। স্থানীয় সূত্রে জানাগেছে, ২১ ফেব্রুয়ারীর রাতে তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে এমপি ওমর ফারুক চৌধুরী শহীদ মিনারে ফুল দিতে আসবেন শুনে বাড়ি...

মদনে কুঠুরীকোণা মডেল প্রকল্পের খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ।

ফেব্রুয়ারি ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন কুঠুরীকোণা গ্রামে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারিদের জীবন মান উন্নয়ন ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মদন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কুঠুরীকোণা মডেল  খামারিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মদন শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, শ্রেষ্ঠ উদ্যোক্ত ইয়াছিন মিয়া। এ ছাড়া ও উপস্থিত ছিলেন, কুঠুরীকোনা মডেল এর দল ভিত্তিক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আইনুল হক,কামরুল ইসলাম, মেহেদী হাসান, সালাম,জাকির হোসেন,আংগুর...

দিনাজপুরে দুধের শিশুকে নিয়ে পুলিশের স্ত্রীর কান্না

ফেব্রুয়ারি ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ডিভোর্স দেওয়ার পরও পুলিশ কনস্টেবল মরহুম আতাউর রহমান কে স্বামী দাবি করায় স্ত্রী রিফাত সুলতানা এতিম সন্তানদের নিয়ে ডিভোর্সি নারী মিতু বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় স্ত্রী রিফাত সুলতানা ও তার দুই সন্তান এবং শ্বশুরকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।রিফাত সুলতানা দিনাজপুর পৌর এলাকার নিমনগর শেখপুরা (শেখ জাহাঙ্গির মাজার শরীফ রোড) সংলগ্ন কনস্টেবল/৭৭৯ আতাউর রহমানের স্ত্রী।লিখিত বক্তব্যে স্ত্রী রিফাত সুলতানা জানান, গত ২৪ বছর পূর্বে আমাদের দুই পরিবারের সম্মতিতেই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।বর্তমানে আমি দুই সন্তানের জননী।আমার বড় ছেলে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছোট মেয়ের দেড় বছর।এই অবস্থায় হঠাৎ করেই আমার স্বামী আতাউর রহমান ঠাকুরগাঁও পুলিশ লাইনে কর্মরত অবস্থায় বদলি জনিত...

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

ফেব্রুয়ারি ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদ্‌যাপন হবে।পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত)-এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া উক্ত তারিখ সন্ধ্যা থেকে সারারাত অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ...