মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৬০ নেত্রকোণা -৪ (মদন,মোহনগন্জ, খালিয়াজুরি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন বন্চিত হওয়ার পর মাননীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্তা রেখে স্বতন্ত্র প্রার্থী হননি,যদিও এ নির্বাচনে অংশগ্রহনের সুযোগ রেখে দলীয় সিদ্বান্ত বলবৎ আছে।উল্লেখ্য তিনি দীর্ঘ তিন দশক যাবত তৃনমুল পর্যায়ে জনকল্যানমুলক কাজ সহ জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারনায় গ্রাম গন্জে , হাট বাজারে কাজ করে যাচ্ছেন ও প্রার্থী তালিকায় অধিকতর জনপ্রিয় বলেই সর্বমহলে গুন্জন ছিল।মদন উপজেলার আওয়ামী পরিবারের সন্তান ও প্রচুর আত্মীয় স্বজন বেষ্টিত এলাকায়...
ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ছয়সূতী বাসস্ট্যান্ড ও অষ্টগ্রাম অটো রাইস মিল সংলগ্ন ব্রিজের নিচে একটি ঝোপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা'র সাথে যোগাযোগ করা হলে, এক অর্ধগলিত লাশ উদ্ধার করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।
...
ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ব্যাংক খাতে খেলাপি ঋণ যেমন বাড়ছে, তেমনি এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আদায় অযোগ্য কুঋণ বা মন্দ ঋণ।সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মন্দ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩১৭ কোটি টাকা।যা মোট খেলাপির ৮৭ দশমিক ৭৪ শতাংশ।বাকি মাত্র ১২ দশমিক ২৬ শতাংশ অন্যান্য শ্রেণির খেলাপি ঋণ।এর মধ্যে নিম্নমান বা নতুন করে খেলাপি হয়েছে-এমন ঋণ ৭ শতাংশ ও এক বছরের কম সময় ধরে খেলাপি-এমন ঋণ ৫ শতাংশ।অর্থাৎ খেলাপি ঋণের সিংহভাগই আদায় অযোগ্য মন্দা ঋণ।ওইসব ঋণ আদায় না হওয়ার রীতিমতো ন্যুব্জ হয়ে পড়েছে পুরো ব্যাংক খাত।এর দায় এসে পড়ছে আমানতকারী, ঋণগ্রহীতা ও শেয়ারহোল্ডারদের ওপর।ব্যাংকিং পরিভাষায় এসব ঋণ আদায় হওয়ার সম্ভাবনা নেই বলে এর বিপরীতে শতভাগ প্রভিশন জমা রাখতে হয়।ফলে যে পরিমাণ ঋণ মন্দ হিসাবে শ্রেণিকৃত হবে, ওই পরিমাণ প্রভিশন রাখতে...
ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আচরণবিধি মানছেনা রাজশাহীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মনোনীত ও বিদ্রোহী প্রার্থীরাও।প্রতীক পাওয়ার আগেই পোস্টার ব্যানার টানানো ছাড়াও গাড়িবহর দিচ্ছেন সোডাউন।কেউ কেউ এরই মধ্যে শুরু করেছেন প্রচার-প্রচারণা।আগাম এ প্রচারণা নিয়ে অন্য প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।নির্বাচন কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।এরই মধ্যে রাজশাহী-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।এর বাইরে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারো বিরুদ্ধে।ফলে শক্ত ব্যবস্থা না নেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের পরিমাণ ক্রমেই বাড়ছে বলে দাবি করেছেন অন্যান্য প্রার্থীরা।অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী-৬ আসনের জন্য মনোনয়ন পেয়ে বুধবার বিকেলে...
ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (১ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১২.৭৫ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৯ নভেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২৪ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-৮ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনের সব গুলোতেই নৌকার প্রার্থীর পাশাপাশি একাধিক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্রভাবে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।নৌকার মনোনয়ন চেয়ে না পাওয়া এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝিরা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা।নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। আর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।বিএনপি-জামায়াত ও সমমনাদের নির্বাচন বর্জনের ঘোষণার মধ্যে ‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-এমন ইঙ্গিত আসার পর জেলায় জেলায় নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা।এদের মধ্যে মনোনয়ন না পাওয়া বর্তমান সংসদ সদস্য যেমন আছেন,...
নভেম্বর ২৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।তারা হলেন, ফারুক(৫২) ও রাণী আক্তার।সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।তিনি জানান, আজ ভোরে এপিবিএন এবং এনএস আই এর যৌথ আভিযানিক দল বহুতল কার পার্কিং এলাকায় অভিযুক্তদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে।এসময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআই এর সদস্যরা তাদের আটক করে।এপিবিএন ও এনএসআই এর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
এরপর বিমান বন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামী ফারুক তার পরিহত প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে...
নভেম্বর ২৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর ৬টি আসন থেকেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতারা।দলের পদধারী এবং পদের বাইরে থাকা নেতারা সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) দলে যোগদান করেছেন সম্ভাব্য প্রার্থীরা।এরই মধ্যে কেউ কেউ মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন বিএনএম’র।আগামী দুই-তিন দিনের মধ্যে অন্যরাও মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছেন ওই নেতারা।সর্বশেষ বুধবার দিবাগত রাতে আবারও একটি বৈঠক হয় বিএনএম’র সম্ভাব্য প্রার্থীদের নিয়ে।ওই বৈঠকে বিএনপির কোন নেতা রাজশাহীর কোন আসন থেকে নির্বাচনে অংশ নিবেন, সেটি নির্ধারণ করা হয়।বিশেষ করে রাজশাহীর অন্তত দুটি আসন এবার ছেড়ে দিতে চাই আওয়ামী লীগ সরকার।
নির্বাচনে...
নভেম্বর ২৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ভারত সরকার কর্তৃক সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদানকৃত কার্ডিয়াক এ্যাম্বুলেন্স নগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।নগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা।এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে নগরবাসী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরী নম্বরসমূহ হচ্ছে-রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. মো. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর:...