রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে স্কুলে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঘোড়াবান্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের নামে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এক লিখিত অভিযোগে জানান, ১৯৯৮ সালে তিনি ৪৫ শতক জমি বিদ্যালয়ের নামে দান করেন এবং ৫ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয় করেন।শুরুতে আলোচনার মাধ্যমে মাহবুবুর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।কিন্তু পরবর্তীতে তিনি শিক্ষক নিয়োগের নামে টাকা নেওয়া শুরু করেন এবং এমপিওভুক্তির পর চার জন কর্মচারীর নিয়োগে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন আমিনুল ইসলাম। অভিযোগে আরও বলা হয়, ০৬ জুলাই ২০২২ সালে বিদ্যালয় এমপিওভুক্ত...

জুলাই সনদ বাস্তবায়নে তিন দিনের আন্দোলনে জামায়াতসহ সাত দল

সেপ্টেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকার রাজপথে ফের নেমে আসছে জামায়াতসহ সাতটি ইসলামপন্থী রাজনৈতিক দল। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে তিন দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারা। কর্মসূচির মূল দাবি জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। প্রথম দিনের কর্মসূচি হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ককে ঘিরেই মূল কর্মসূচিগুলো নেওয়া হয়েছে।জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করবে জামায়াত। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ...

১৭ বিয়ের অভিযোগে বরখাস্ত বন কর্মকর্তা কবির হোসেন পুলিশ হেফাজতে

সেপ্টেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বহুবিবাহ ও প্রতারণার অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একের পর এক অভিযোগে চাপে পড়ে অবশেষে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। কিন্তু বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি গোপনে বরিশাল ছাড়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশি হেফাজতে যেতে হয় তাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর রাতের আঁধারে কবির হোসেন বরিশাল ত্যাগ করতে চাইলে একদল ঠিকাদার ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। তারা অভিযোগ করেন, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা পরিশোধ না করেই পালানোর পরিকল্পনা করছিলেন। এতে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাকে হেফাজতে নিয়ে যায়। পুলিশ জানায়,...

জুলাই–আগস্ট হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে আজ নাহিদ ইসলামের জবানবন্দির শেষ পর্ব

সেপ্টেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ অবরুদ্ধ জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধানসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল সকালেই এ সাক্ষ্যগ্রহণ শুরু করার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা নাহিদের আংশিক জবানবন্দি শোনে ট্রাইব্যুনাল। তা শেষ না হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। আজকের শুনানিতে নাহিদ ইসলাম নিজের বাকি বক্তব্য উপস্থাপন করবেন, পরে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী...

গাজায় একদিনে ৯৮ জন নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার

সেপ্টেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনেই ইসরাইলি অভিযানে অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭০০ জন। শুধু গত পাঁচ মাসেই নিহত হয়েছেন ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ।এদিকে, খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া...

দিনাজপুরে রেলওয়ের পরিত্যক্ত কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরি

সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত রেলওয়ের পুরাতন লোহার ব্রিজ (কাঞ্চন ব্রিজ) হিসেবে পরিচিত, ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন ব্রিজটি পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পুরাতন ব্রিজের প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। ৫০ টাকা কেজি হিসাবে এই লোহাগুলোর বাজারমূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।পরিদর্শনে দেখা গেছে, পুরাতন ব্রিজের মাঝের অংশে স্লিপার ও লোহার অংশ নেই। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, এসব লোহা চুরি হয়ে গেছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে একে অপরের দিকে দায়িত্ব ঠেলে দিচ্ছেন। সচেতন মহল বলছে, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণেই সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দারা...

ডিআরইউর ৪০ সদস্যকে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যদের দুই দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিআরইউ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং ডিআরইউর পক্ষ থেকে পার্টিসিপেন্টদের মনোনীত করা হয়। ১৫ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন...

পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৫ আসামী গ্রেফতার

সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে জি.আর. পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মনোহরদী থানায় ৬(৩)২৫ নং মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৩৮০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল চরমান্দালীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতার কৃতরা হলেন—মৃত সুরুজ আলীর ছেলে আবু তাহের (৩০),খসরু মিয়ার ছেলে নাবিল (২৫),মৃত তোতা মিয়ার ছেলে রবি মিয়া (৩৮),আবুল কালাম মিয়ার ছেলে রাব্বী (২৫),সুরুজ মিয়ার ছেলে আবু ছিদ্দিক।মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।  ...

ন্যাটো মডেলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইরানের

সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। ইসরাইলের ধারাবাহিক হামলা এবং সর্বশেষ কাতারে হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে চালানো আক্রমণের পর এবার ন্যাটো ধাঁচে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব তুলেছে ইরান। সোমবার দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এ প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে। এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমন্বিত প্রতিরক্ষা উদ্যোগ বলে মনে করা হচ্ছে। শুধু ইরান নয়, একই সুরে ইরাকও জানিয়েছে— ইসলামি দেশগুলোর উচিত যৌথভাবে সামরিক জোট গড়ে ইসরাইলের আগ্রাসনের মোকাবিলা করা।সম্মেলনে যোগ দেবেন ৫৭ সদস্যভুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ২২ সদস্যের আরব লীগের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় মূল কেন্দ্রবিন্দু হবে ইসরাইলের আক্রমণ, যা মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার...

নেত্রকোনা মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন।একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান,সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান,সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া,আব্দুর...