বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান।এর আগে ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মদন উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবরের বাড়িতে সমবেত হন।সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মদন থানার পুলিশ বাবরের বাড়িতে অভিযান করতে যায়।এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে বিএনপি নেতাকর্মীরা।এসময় বাড়ির পাশে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের ছোট ভাই প্রয়াত তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন সাব্বিরের প্রথম মৃত্যু বার্ষিকীতে দুই সহস্রাধিক রোগীেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।শনিবার (২সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রয়াত সাব্বিরের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামে আব্দুল্লাহ্পুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শাহরিয়ার হোসেন সাব্বির ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের মধ্যদিয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রয়াত শাহরিয়ার হোসেন...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, ধর্মের নামে জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।পরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গণসঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।সম্মেলনের প্রারম্ভে শোক প্রস্তাব ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখার আহবায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সদস্য সচিব ও সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ক্ষমতার অপব্যবহার ঢাকা - চট্রগ্রাম রেলরুটে বিরতিহীন আন্তঃনগর" মহানগর এক্সপ্রেস" ট্রেন থামিয়ে পথিমধ্যে নেমেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন।২ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে।এসময় ট্টেনটির যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।এদিন সকালে অতিরিক্ত সচিব ইয়াছিন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক মো. সুবক্তগীনসহ অন্তত ১৫ কর্মকর্তা ঢাকা থেকে ছেড়ে আসা ওই ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন।এ সময় তাদের সেখানে নেমে গ্যাংকার কিংবা সড়কপথে গঙ্গাসাগর রেল স্টেশনে যাওয়ার কথা ছিল।
আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ : গত (২ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-৩ জনকে আটক করে।
যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৮.৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- দৈনিক জাগো প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পন পত্রিকার কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি এবং আমরা সত্যের পথে ফেসবুক পেইজের এডমিন সাংবাদিক মো. সবুজ মিয়া'র ব্যক্তিগত ফেসবুকের একটি পোস্টে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ'র ছবি না থাকায় সাংবাদিক সবুজ মিয়াকে অকথ্য ভাষায় গালি গালাজসহ লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দিয়ে আওয়ামী লীগ অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগে এস.এম আজিজ উল্ল্যাহ'র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮আগস্ট) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আনন্দ বাজারে বেলাবো-ডুমরাকান্দা রাস্তায় কুলিয়ারচরের সাংবাদিক সমাজ ও ফরিদপুর...
আগস্ট ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী ব্যুরো:- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় উপস্থিতির তুলনা দেখিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেই কর্মকর্তাকে তার কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।গতকাল সোমবার বিকাল সোায়া ৩টার দিকে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধিনস্ত 'ফাউন্ড্রিশপ চেম্বার' থেকে তাকে বের করে দেয়া হয়।এছাড়া অভিযুক্ত রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেই সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত ওই কর্মকর্তার এমন ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্রনাথ মুস্তাফিকে প্রধান করে...
আগস্ট ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী নগরীতে নিয়োমিত অভিযান চালিয়ে যাচ্ছে মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নবাগত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হেলেনা আকতার।২৭ আগষ্ট ও ২৮ আগস্ট মহানগরগীর গুরুত্বপূর্ণ স্থান রেলগেট, ঢাকা বাসস্ট্যান্ড, সাহেব বাজার, লক্ষীপুর, ভদ্রা মোড়, তালাইমারি, শালবাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ধারাবাহিক ভাবে চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।অভিযানে সিএনজি চালিত আটোরিক্সা, মোটরসাইকেল, কার, জিপ, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ, টেম্পু, বড় ও মিনি ট্রাক, কাভার্ডভ্যান, অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সাসহ হেলমেটছাড়া ও তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানো সহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করা...
আগস্ট ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় ২৭ আগস্ট রোববার মধ্যরাত ১২টা থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।তবে ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সেই সিদ্ধান্ত স্থগিত করে সংগঠনটি।এতে রাত থেকে ট্রেন চলাচল বন্ধের যে আশঙ্কা ছিল, সেটি কেটে যায়।স্বস্থির নিঃশ্বাস ফেলে যাত্রীরা।রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের দাবি মানার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) এ বিষয়ে সেখানে বৈঠক হবে।উচ্চ পর্যায়ের এই আশ্বাসে আমরা আগামী ১০ কার্যদিবস আমাদের কর্মবিরতি স্থগিত...
আগস্ট ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ : গত (২৮ আগস্ট ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...