শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ২২ জুলাই ২০২৫: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির মর্মান্তিক ঘটনার পর নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।উক্ত মাহফিলে নিহত ও আহতদের স্মরণে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তৃতা করতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, উত্তরায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুরা নিহত হওয়ায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।তিনি আরও বলেন, সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করেছে, এবং...
জুলাই ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সোমবার (২১ জুলাই) উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদে খতিব, ইমাম এবং মসজিদ কমিটিকে এই দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।এর মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি।দুর্ঘটনায় আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনায়...
মে ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পরিবহন প্রক্রিয়া চলমান রয়েছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আরও প্রায় ৪০ হাজার যাত্রী সৌদিতে যাবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলছে এবং এখন পর্যন্ত বড় কোনো জটিলতা বা বিলম্বের খবর পাওয়া যায়নি। এ বছর বাংলাদেশ থেকে মোট ৯০ হাজার ৪৫০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন, যার মধ্যে সরকারিভাবে যাচ্ছেন প্রায় ৪ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদিভিত্তিক এয়ারলাইন্স ‘সাউদিয়া’ও হজ ফ্লাইট পরিচালনা করছে। হজ ফ্লাইট শুরু হয় গত ৯ মে থেকে এবং তা চলবে ১২ জুন পর্যন্ত। ইতোমধ্যে...
মে ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।আজ (১১ মে) দিনটি সরকারি ছুটি।এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হচ্ছে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের...
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই সীরাত মাহফিলের আয়োজন করে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মাহমুদা আক্তার,ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান, নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়র রহমান, প্রবীন...
জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে প্রতি বছর হযরত নুরাই পীরের স্মরণে আয়োজিত ওরস মোবারক এ বছর ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করার অভিযোগ উঠেছে। ২০-২২ ডিসেম্বর ২০২৪ তারিখে এই ওরস মোবারক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মিথ্যা অভিযোগ এবং চাঁদা দাবির মাধ্যমে অনুষ্ঠান বন্ধের চেষ্টা চালায়।
খাদেম এস এম সারোয়ার আলম জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখে নেত্রকোনা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ওরস মোবারকের আয়োজন করা হয়।পূর্ব পরিকল্পনা অনুযায়ী পোস্টার, হ্যান্ডবিল, এবং দাওয়াত কার্ড বিতরণ করা হয়।তবে স্থানীয় কিছু উগ্র দুষ্কৃতিকারী চাঁদা দাবি করে এবং টাকা না দেওয়ার কারণে তারা মাজার শরীফে হামলা চালায়।দুষ্কৃতিকারীরা মাজারের মূল দরজা ভেঙে দান বাক্স থেকে আনুমানিক ৫০ হাজার টাকা...
ডিসেম্বর ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- রাষ্ট্র সংস্কারে বিশ্বনবীর নীতি-কৌশল অনুসরণের দাবি জানানো হয়েছে।পাশাপাশি ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানানো হয়।আজ সোমবার নেত্রকোনায় 'রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.) এর নীতি ও কৌশল' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব দাবি জানান।জেলা প্রেসক্লাব হলরুলে নেত্রকোনা ইসলামী সমাজকল্যাণ পরিষদ এই সেমিনার আয়োজন করে।
সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এ সেমিনারের সভাপতিত্ব করেন।এতে প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো. আবদুল করিম।এতে মূখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ ইকবাল হোছাইন।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা...
ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এই বৈঠকটি আজ, বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।বিশেষত, ধর্মীয় নেতাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এটি মূলত প্রধান উপদেষ্টার সাথে ধারাবাহিক সংলাপের অংশ, যার আওতায় তিনি ইতোমধ্যে বিভিন্ন ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।এর আগে, তিনি গত মঙ্গলবার...
নভেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় হেফাজত ইসলামের বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শাহী মসজিদে নেত্রকোনা জেলা আহবায়ক মাওলানা আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব, মাওলানা মাজারুল ইসলাম। এ সময় মদন উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও এগিয়ে নেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন,জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, মদন উপজেলা হেফাজতে প্রধান উপদেষ্টা, মাওলানা মাসুম ইয়ার চৌধুরী। পরে মদন উপজেলার নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা হেফাজতের আহবায়ক মাওলানা আবুল কাসেম।
নবগঠিত কমিটির...
অক্টোবর ১৩, ২০২৪
মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী নরসিংদী প্রতিনিধি। নরসিংদির মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের রামপুর বাজারে ১২ইঅক্টোবর ২০২৪ ইং রোজ শনিবার বিকাল ৪ টায় নান্দনিক পরিবেশে বনাঢ্য আয়োজনে হাজারো নেতা কর্মী দের উপস্থিতিতে খ,ম, কামরুল ইসলাম ( সাবেক, নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদ সম্পাদক। নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক। ও জেলা যুব দলের সন্মানিত সদস্য এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক ছাত্র নেতাদের উপস্থিতি ও মনোহরদী উপজেলা সহ খিদিরপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মোঃ আবুল কালাম আজাদ ( সাবেক, সভাপতি খিদির পুর ইউনিয়ন বি, এন, পি) বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লা ( সাবেক সাধারণ সম্পাদক খিদির...