শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে তার কাছ থেকে গাঁজা, একটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রাজিব চন্দ্র দে (৩৬), পিতা সনজিৎ চন্দ্র দে, গ্রাম হিন্দুপাড়া, মনোহরদীকে গাঁজা সেবন করে জনসম্মুখে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে রাজিব চন্দ্র দের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, একটি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে...
জুলাই ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মীর্জা মোস্তাফিজুর রহমান।তিনি ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের ভাল কাজের স্বীকৃতি হিসাবে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন।গত ২৭ জুলাই সোমবার তাকে সম্মাননা দেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাওলিন নাহার।কিন্তু শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তার মোস্তাফিজ রহমানের বিরুদ্ধে ভূয়া দলিল দিয়ে নামজারি করাসহ অনিয়ম দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।
অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ব্যাক্তিকে শাস্তি না দিয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়ায় সচেতন মহলের মাঝে ক্ষোভ ও নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পদারকোনা মৌজায় ৭ জন জমির মালিকের ভূয়া দলিল ও সঠিক কাগজপত্র ছাড়াই মোটা অংকের উৎকোচ...
জুলাই ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে জেল সুপারগণের জন্য আয়োজিত ‘Leadership Development Training’ কর্মশালায় বিশেষ ক্লাস নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।কর্মশালায় কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা, গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।
কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক সেশনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
প্রশিক্ষণে তিনি পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর...
জুলাই ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ১১টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।আরএমপির কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গত ২৮ জুলাই রাত পৌনে ৯টার দিকে হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান চালিয়ে রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করেন।
এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই রাত সোয়া ১০টার দিকে হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে।
দ্বিতীয়...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর বারমারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মশিরউর রহমান।এ সময় প্রধান অতিথি বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক মামলার আসামি ৬ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৬ জন এবং অন্যান্য মামলার ১০ জন আসামি রয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ।অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ মহানগরীর চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মো. টনি (২০) এবং তানোর থানার দূর্গাপুর গ্রামের মো. রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করে।
এ সময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রাসেল মণ্ডল ইয়াবা বিক্রির কাজে টনিকে সহযোগিতা করছিলেন।অপরদিকে,...
জুলাই ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ ‘পুশ-ইন’ চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে।শনিবার ভোররাতে ৯ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনাটি ঘটে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায়।বিজিবির সময়োচিত ভূমিকা ও গ্রামবাসীদের বীরত্বপূর্ণ সহমর্মিতায় শেষ পর্যন্ত ভারতে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় শ্রী রামপুর এলাকা থেকে ৯ জন নারীকে জোর করে বাংলাদেশ সীমানায় পাঠানোর চেষ্টা করে বিএসএফ।এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিপদ সংকেত হিসেবে বাঁশি বাজিয়ে সতর্ক অবস্থান নেন।বিজিবির বাঁশির শব্দ শুনে...
জুলাই ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৫ টার মধ্যে যেকোন সময়ে এই ঘটনা ঘটে।রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহত মাহফুল মিয়া উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকু্ব আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন।
রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান।পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী...