শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

জুলাই ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে আগামী ১২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত (স্কুল-২ এবং স্কুল পর্যায়ে) ২৯ টি কেন্দ্রে ও ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত (কলেজ পর্যায়ে) (ক্রমিক ১ হতে ২৪ টি) কেন্দ্রে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ সালের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২-১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: গত (১০ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৭ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬৪.৭০ গ্রাম হেরোইন, ৬০ পিস ট্যাপেন্টাডল ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুলাই ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার মাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি সুমন আলী রাজশাহী মহানগরীর পবা থানার মাড়িয়া পূর্বপাড়া এলাকার আলম আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। আসামি সুমন আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ।গতকাল ৯ জুলাই ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি সুমন আলী পবা থানার মাড়িয়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর...

চলন্ত ট্রেনের কেবিনে ধর্ষণের চেষ্টায় মামলা ! অতঃপর

জুলাই ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ রেলওয়ে তার সংবিধানের নীতিমালা অনুযায়ী কার্যক্রম চালিয়ে আসছে, রেলওয়ের রয়েছে বিচার বিভাগীয় ব্যবস্থা, সংবিধানের ই এন্ড ডি রুল-ইফিসিএন সি-এন্ড ডিসিপিলিন রুল, দক্ষতা ও শৃঙ্খলা আইনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) সুমনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভাগীয় মামলা না হওয়ায়, বাধ্য হয়ে ন্যায় বিচারের আসায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করছেন সুইটি পারভিন।মামলা সূত্রে জানা যায়, গত (৭ এপ্রিল ২০২৪) সকাল আনুমানিক ৯.৪৫ মিনিট সময়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নাটোর রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেন পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার ধ্যান গ্রাম চৌধুরি পাড়া এলাকার মো. সুলতান আলির কন্যা সুইটি পারভিন, বর্তমানে রেলওয়ে স্টেশন দিনাজপুর ওয়েটিং রুম বেয়ারার (টিএলআর) পদে...

চলতি মাসেই বাংলাদেশ-ভারতের মধ্যে চালু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল

জুলাই ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি ট্রানজিট রুটে চলতি জুলাই মাসেই পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।নতুন এই ট্রেন রুটে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর,নিলফামারীর চিলাহাটী হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে যাবে।নতুন এই রুটের ম্যাপ ১লা জুলাই সোমবার ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে দুই দেশের মধ্যে এই নতুন রেল ট্রানজিট চালুর সমঝোতা স্মারক সই করেন।এই স্মারকের বাস্তবায়নের তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে মন্ত্রনালয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ ও ২২ জুন ভারতে দ্বিপক্ষীয় সফর করেছেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার; অপহৃত উদ্ধার

জুলাই ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়ারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এসময় আসামিদের কাছ থেকে দুই অপহৃত ব্যক্তি উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফজলুল কাদের পলাশ (৩২) ও মো: শাহেদ আহমেদ (৩২)।ফজলুল নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়ারামপুর এলাকার মো: আবুল হাসেমের ছেলে ও শাহেদ একই জেলার লালপুর থানার করিমপুর এলাকার মো: মেহের আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ  জেলার নিয়ামতপুর থানার ইকরাপুর গ্রামের শ্রী নীশিত কুমার। তিনি বর্তমানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় বসবাস করেন। নীশিত কুমার একজন ব্যবসায়ী।তিনি পূর্বে একটি এনজিওর চাকরির পাশাপাশি ব্যবসা করতেন। অপর দিকে আসামি ফজলুল নগরীর শাহমখদুম থানার আম চত্বর...

চন্দ্রিমা থানার অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুলাই ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফুল হক রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কেতুয়াতৈল এলাকার মৃত কামাল আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি আরিফুল হকে বিরুদ্ধে রাজশাহী আদালতের মাদকের একটি মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি’র চন্দ্রিমা থানায় মুলতবি ছিল।আসামি আরিফুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ।আজ ৫ জুলাই ২০২৪ বিকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি আরিফুল চন্দ্রিমা থানার শিরোইল এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব...

আরএমপি ডিবি’র অভিযানে ৮১ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ১

জুলাই ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মো: দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের মো: আব্দুর রশিদের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩০ জুন ২০২৪ দুপুরা পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে।তারা এ স্বর্ণ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৩০ জুন ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩৫.৪ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

জুলাই ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি'র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: রফিকুল ইসলাম সেন্টু (৪৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।সে বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জুন ২০২৪ বিকালে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চন্দ্রিমা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায়...