শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনে-দুপুরে শিশুকে অপহরণের চেষ্টা

আগস্ট ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে দিনে দুপুরে শিশুকে তুলে নেয়ার চেষ্টার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস।গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকালে গণ-মাধ্যমকে ইমেল বার্তায় এ দাবির বিষয়টি জানান যুব সংগঠনটি।উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস এর সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক যৌথভাবে এ ইমেইল বার্তা প্রেরণ করেন।ইমেইল বার্তায় তারা বলেন, দেশের অন্যতম শান্তির ও নিরাপদ নগরী রাজশাহী।অথচ এই নিরাপদ ও শান্তির নগরীতে মানুষের নিরাপত্তা ঝূঁকির সম্মূখিন।রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়ের দাড়া এলাকার নেকতারের গলি থেকে গত বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ৭ বছরের এক শিশুকে অপহরন...

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬ জনের নামে আরও এক মামলা

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মোহাম্মদপুর থানার দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৬ জনের নামে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।আজ ১৫ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি এ আদেশ দেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।মামলার অন্যান্য আসামিরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ...

টুকু-পলক ডিবি কার্যালয়ে, রিমান্ডের আবেদন করবে পুলিশ

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ শামসুল হক টুকু (দ্বাদশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার), সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাবি. শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করে রাখা হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।বুধবার রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।পল্টন থানার ওসি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়।ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।গত মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র...

হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ১৪ আগস্ট বুধবার সন্ধ্যার পর তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেন।সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয়।এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন।আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। বৈষম্যবিরোধী...

বল ভেবে কুড়ানো বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে আহত ২ শিশু

আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরীর টিকাপাড়ায় ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া হাত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে।আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।আহতরা হলো, টিকাপাড়ার আলমগীর হোসেনের সাত বছর বয়সের ছেলে আব্দুল্লাহ ও শাহীন আলীর আট বছরের ছেলে সাবা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।শব্দ শুনে লোকজন গিয়ে সেখান থেকে আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিলো।এ সময় বল ভেবে হাত বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীরা গিয়ে...

হামলা, লুটপাট, ভাংচুর করেছে দুবৃত্তরা সর্বশান্ত পরিবার।

আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর পৌরসভাধীন নিমনগর শেখপুরা লাইনপাড় এলাকায় বিদায়ী আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনী সংবদ্ধ হয়ে হামলা, মারধর, লুটপাট, ভাংচুর করেছে।এ খবরে সরেজমিনে দেখা যায়, হামলাকারীরা একই এলাকার বাসিন্দা।ভুক্তভোগী পরিবারের মোঃ জাহিদ হোসেন জানান, গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় অতর্কিতভাবে হামলা চালায় তারা, বাড়ীতে প্রবেশ করে বাড়ীর যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে।রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার, একটি সাউন্ড বক্স, ৪টি মোবাইল সেট ও নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) লুটপাট করে নিয়ে যায় এবং তার ভাই মোঃ শাহীন আলম এর পুকুরের সীমানা খুঁটি ভাংচুর করে যার আনুমানিক ক্ষতি ২০ হাজার।তার ভাইয়ের পুকুরে চাষাবাদকৃত প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার মাছ ছাড়া আছে, পুকুরের মাছ গুলো ধরে নিয়ে যাচ্ছে তারা। তিনি আরো জানান, ফুলবাড়ী বাস¯ট্যান্ড সংলগ্ন রেলঘুন্টি...

গোপালগঞ্জে অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে

আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।এ সময় এক সেনাসদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়।১০ আগস্ট শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পাঁচ সেনাসদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।তাঁরা হলেন চ্যানেল ২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙার টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবপত আহমেদ।জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে...

পুলিশ সদস্যদের সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

আগস্ট ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিজয় উল্লাসে মেতে উঠে সারাদেশ।এ সময় বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ঘেরাও ও হামলা করে, মারধর, হত্যার ঘটনাও ঘটে।ফলে ঢাকার থানা গুলো পুলিশশূন্য হয়ে পড়ে।শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়।আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।গতকাল বুধবার বিকাল ৪টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইনস, অন্যান্য পুলিশ স্থাপনাসহ...

ব্রিগেডিয়ার আযমী আয়না ঘরে যেভাবে কুরআন সংরক্ষণ করেছেন

আগস্ট ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন।৭ আগস্ট বুধবার মধ্যরাতে তিনি বাড়ি ফিরেন।আয়না ঘরে কি ভাবে এই দীর্ঘ ৮ বছর কেটেছে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।ব্যাগ খুলে পবিত্র কুরআন বের করে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এ কুরআন পড়েছি।এটা ছিড়ে গেছে, অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি।তিনি বলেন, বাংলায় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে,এটা ক্ষমার অযোগ্য।পরিবারের সদস্যদের জানান ভুল গুলো তিনি নোট করে রেখেছেন।পরে তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত।  আবদুল্লাহিল আমান আযমীকে ২০১৬...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২ ও মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ০৩, ২০২৪

নিউজ ডেস্ক: আরএমপি নিউজ:- গত (০২ আগস্ট ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন ও শাহমখদুম থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাইমদ ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...