সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ:- ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।এ ঘটনায় ১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।ভুক্তাভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী।তিনি ‘রামপ্রসাদ অলংকার বিতান’ এর মালিক।ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি।বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে চলতি অক্টোবর মাসের ১৭ দিনে তিনজন চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এর মধ্যে দামকুড়ার ল’পাড়া ও পবার ভুগরোইল এলাকায় দুজনকে হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তবে কাটাখালীতে অটোরিকশা চালক আলম হত্যার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।পুলিশের ধারণা, হত্যাকাণ্ডগুলো ঘটেছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে।সব হত্যাকাণ্ডের ঘটনা রাতেই ঘটেছে।পরে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সর্বশেষ ২১ অক্টোবর সোমবার পবার ভুগরোইল এলাকা থেকে হত্যাকাণ্ডের শিকার সিরাজুল ইসলামের (৬৫) মরদেহ কলাইয়ের খেতে চাপা দেওয়া মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ।রক্তাক্ত মরদেহে ছিল জখমের চিহ্ন।
এর আগে সিরাজুলের থেকে ছিনতাই করা অটোরিকশা বিক্রিকালে জেলার গোদাগাড়ীতে জনতার হাতে আটক হন ফিরোজ আলী (১৯), মো. রাতুল হাসান...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বিশাল (২০), মো: তানজীম আহমেদ (২০), মো: নাঈম হোসেন (২০) ও মো: সাঈদ হাসান শান্ত (২১)।বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো: ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো: রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো: টুটুল শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত ১০ টায় দামকুড়া থানার তালুক পাড়ায় চার ছিনতাইকারী দু'টি মোটর সাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাটের পল্লীবিদ্যুৎ মোড় হতে রাত ০৮:০৫ টায় একজন মাদক কারবারিকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: নান্নু (৩১)।মো: নান্নু রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মো: মুর্শিদ আলীর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম ও ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭:৪৫ টায় চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চারঘাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডস্থ পল্লীবিদ্যুৎ মোড়ে ঝিকড়াগামী পাকা রাস্তার দক্ষিণপাশের জনৈক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল ইসলাম ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহম্মেদসহ ১৮ জনকে আসামি করে মানবপাচারের মামলা করেছেন মো. আতিউল্লাহ সরকার নামে পার্বতীপুরের এক যুবক।
বাদি মো. আতিউল্লাহ সরকার পার্বতীপুর উপজেলার শেরপুর (তেলিপাড়া) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে ও পার্বতীপুর উপজেলার জাহানাবাদ মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম। আসামিদের মধ্যে ৫ জন এছাড়া সবাই পুলিশ ও র্যাবের সদস্য। বুধবার (২৩ অক্টোবর ২০২৪) তারিখ দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হুমায়ুন কবিরের আদালতে এই মামলাটি করেন। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালের ৬/(২)/৭/৮/১০ ও বিধি আইনের ১৬৪/৩৬৫/৩৬৬ এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনের সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে এজাহার...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ : গত (২৩ অক্টোবর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-৪ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩.১০ গ্রাম হেরোইন ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
...
অক্টোবর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন মো: ফিরোজ আলী (১৯), মো: রাতুল হাসান (১৯) ও মো: শুভ (১৯)।ফিরোজ রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর গ্রামের মো: সেলিম ইসলামের ছেলে, রাতুল শাহমখদুম থানার ভুগরইল খুবিরের মোড়ের মো: আকমল হোসেনের ছেলে এবং শুভ বোয়ালিয়া থানার অলকার মোড় রানীবাজারের মো: নূর ইসলামের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ২১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ভোর সাড়ে ৫ টায় আসামিরা একটি অটোরিকশা বিক্রির জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চক ভাগাইল এলাকায় যায়।সেখানে অটোরিকশায় রক্তের চিহ্ন দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়।
এছাড়াও আসামিদের আচরণ...
অক্টোবর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সিপিএসসি র্যাব-৫ রাজশাহী ও সেনাবাহিনী নগরীতে যৌথ অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।র্যাব-৫ রাজশাহী জাানায় গোপন তথ্যের উপর ভিত্তি করে গত সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে র্যাব-৫ ও সেনাবাহিনী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে শুটারগান ২, টিপ চাকু ৩, চাইনিজ কুড়াল ১০, রোহার হাসুয়া ৩ ও ধারালো অস্ত্র ২টি উদ্ধার করেছে।উদ্ধারকৃত আলামত গুলো নগরীর বেলপুকুর থানায় জিডিমুলে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিফ্রিংয়ে র্যাব-৫ রাজশাহী জানান
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
অক্টোবর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করে সারদা একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভু্ইঁঞা জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করার প্রসেস চলছে।পুলিশ একাডেমী সূত্রে জানাগেছে, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও।এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে।এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।
এবার আউটসাইড ক্যাডেট...
অক্টোবর ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ধর্ষণের প্রতিবাদে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এখন পর্যন্ত বিক্ষোভে জড়িত থাকায় রাওয়াল পিন্ডিতে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।লাহোর থেকে গ্রেফতার করা হয়েছে ৩৮০ জন শিক্ষার্থীকে।পুলিশ বলছে, ১৪৪ ধারা ভঙ্গ করায় তাদের গ্রেফতার করা হয়েছে।পুলিশের দাবি, এই ঘটনায় কোন ভূক্তভোগী অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রকাশের জন্য দায়ী করছে।বিক্ষোভ লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের দাবি করছে কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্ঠা করছে।এর আগে, এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ...