সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজধানীর উত্তরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী ‘ঠোঁটকাটা আলতাফ’ নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী আলতাফকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে এই অভিযানটি পরিচালিত হয়।অভিযানে আলতাফের দুই সহযোগীকেও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আলতাফ সরকার পতনের পর থেকে উত্তরা পূর্ব থানায় ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে।তিনি এলাকায় অস্ত্র লুট, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন।তার কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কেউ কেউ তার কাছে নিরাপত্তা চেয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযান চলাকালে যৌথ বাহিনী আলতাফের কাছে থাকা বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার...
অক্টোবর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২২ জনকে আটক করেছে নগর পুলিশ।সেই সাথে সাড় ৭শ গ্রাম গাঁজাও উদ্ধার করে পুলিশ।গত ২৮ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-৪ জনকে আটক করে।যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।
...
অক্টোবর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৮ অক্টোবর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-৪ জনকে আটক করে।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
অক্টোবর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহীর:- গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা হতে রাত ১০:৫০ টায় একজন মাদককারবারিকে ৬০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: কাওছার আলী (৩২)।মো: কাওছার আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ১০: ৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাটে তিনজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ী ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫।২৬ অক্টোবর শনিবার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে মালিক বিহীন হেরোইন জব্দ করে।২৭ অক্টোবর রোববার র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে ফেলে পালিয়ে যায়।বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে নগরবাসী আজ উদ্বিগ্ন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত ধরে গড়ে ওঠা এসব গ্যাং চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, বিশেষত সন্ধ্যার পর যখন তারা বাইক নিয়ে সড়কে বেরিয়ে আসে।
পুলিশের তথ্য মতে, গত কয়েক বছরে ৬ শতাধিক কিশোর গ্যাং সদস্যের ডাটাবেজ তৈরি করা হলেও, রাজনৈতিক প্রভাব এবং নজরদারির অভাবের কারণে তাদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হচ্ছে না।নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন।
সম্প্রতি, পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে এক যুবককে হত্যা এবং বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে ব্যাংক বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না; অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে।সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি জানান, কর প্রদানের প্রক্রিয়াকে সহজতর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, "আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চলনশক্তি।কিন্তু সরকারের কাছে কর জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়।ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য অনলাইন আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও, দেশের অন্যান্য জনগণকে অনলাইন ই-রিটার্ন এবং আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
IPCS News...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আপাতত আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছেন না। তবে তিনি মনে করেন, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা ও বিচারের মুখোমুখি হলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ জানান, "আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আওয়ামী লীগ হয়তো এই সংকট থেকে বের হয়ে আসতে পারে, তবে তাদের কিছু শর্ত মানতে হবে। যারা খুন গুমের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তারপর ক্ষমা প্রার্থনা করে জনগণের সেবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিতে হবে।তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ৯০ শতাংশ নেতা দুর্নীতিতে জড়িত এবং ১৫ বছরের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ১৯৭১-এর চেতনায় ফিরে আসার প্রয়োজনীয়তা আছে।
সোহেল তাজ বলেন,গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় রাজশাহীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার।শুধু এই এলাকায় নয়, পদ্মার উজানের গোদাগাড়ী থেকে ভাটি রাজশাহী হয়ে বাঘা পর্যন্ত এলাকাজুড়ে পদ্মায় চলছে মা ইলিশ শিকার।প্রশাসন দায়সারা ভাবে নিষেধাজ্ঞার কথা প্রচার করলেও নদীতে নেই কার্যকর পদক্ষেপ বা অভিযান।ফলে বেপরোয়া ভাবে পদ্মায় চলছে মা ইলিশ নিধন কার্য্যক্রম।সরকার গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু সরকারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নদীতে চলছে মাছ আহরন ও বিক্রি।এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে চলছে ইলিশ বিক্রি।অভিযোগ রয়েছে, মৎস্য কর্মকর্তারা মানুষ দেখানো ঢাকঢোল পিটিয়ে ইলিশ শিকার না করতে প্রচারণা চালাচ্ছে; কিন্তু নেই কার্যকর অভিযান।
মাঝে...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন কৃষ্ণপুর ইউনিয়নের চর গোলমামুদ গ্রামে জমির জবর দখল নিয়ে প্রতি পক্ষের প্রাণনাশের হুমকী, থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, চর গোলমামুদ গ্রামের বাসিন্দা (বাদী পক্ষ) মোঃ হাবিবুর রহমান (৪৮) পিতা মৃত আঃ বাতেন, সাং- চর গোলমামুদ থানাঃ মনোহরদী।জেলা নরসিংদী।প্রতি পক্ষ (বিবাদী) ১।মোঃ আঃ রহিম (৬৫) পিতা মৃত ইসমাইল।২।আবুল হোসেন (৩৫) ৩।রুবেল মিয়া (২৮) ৪।মজিবুর রহমান (৪৫) সর্ব পিতা, আঃ রহিম ৫।রুমা আক্তার (৪০) স্বামীঃ নজরুল ইসলাম ৬।দেলোয়ারা বেগম (২৮) স্বামীঃ আবুল হোসেন ৭।নুরুমিয়া পিতা, আঃ রহিম সর্ব সাং চর গোলমামুদ থানা, মনোহরদী জেলা, নরসিংদী।উক্ত বীবাদী গন একই গ্রামের বাসিন্দা পরস্পর আত্মীয়-স্বজন।
পারিবারিক সুত্রে প্রাপ্য জমির জবর দখল নিয়ে প্রতি পক্ষ আঃ রহিম গং তার পরিবারের লোকজন বেশী থাকায় ভুক্তভোগী...