বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে আকবর তালুকদারের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়।ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আকবর তালুকদারের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করেন, বাড়ি খালি থাকার সুযোগে ৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ি থেকে ৪টি চিনা হাঁস চুরি হয়। প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস চুরি করতে দেখেছে বলে জানান তার ছেলে সজিব ও অন্যান্য প্রতিবেশীরা।এই অভিযোগ নিয়ে শুক্রবার সকালে প্রতিবাদ করতে গেলে আকাশ ও তার সহযোগীরা সজিবকে মারধর করে পুকুরে ফেলে দেয় এবং হত্যার হুমকি দেয়।শুক্রবার রাতেই আকবর তালুকদারের গোয়াল ঘরে আগুন ধরে যায়।প্রতিবেশীরা ডাকচিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা করলেও...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ শুরু করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কমিটিতে ৫ থেকে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।”কমিটির সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন।তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করবেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।
তিনি আরও বলেন,“এই কমিটি নিরপেক্ষ...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।গত রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরশহরের বার্তারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।আটকরা হলেন,মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার মো.রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ শাহিন (৪০)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে বার্তারগাতী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।এসময় একটি বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন,হেরোইন ওজন করার যন্ত্র পাওয়ার যায়।পরে এ ঘটনায় জড়িত ওই দুজনকে আটক করা হয়।
এছাড়াও তাদের থেকে দুটি মোবাইলফোন ও একটি ট্যাবলয়েডফোন...
ডিসেম্বর ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুল হাকিম (৪০), মো: রাজিব আলী (৪০) ও মো: রনি (২১)।হাকিম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খড়িয়াপাড়া মো: আবু হোসেনের ছেলে।রাজিব পবা থানার দুয়ারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রনি একই থানার বাগসার গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া...
ডিসেম্বর ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা কলমাকান্দায় চোরাচালানের ভারতীয় কম্বলসহ মো. লিটন মিয়া (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।এ সময় তার গুদাম ঘর থেকে ৩১ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।আটককৃত লিটন মিয়া উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামের একটি বাড়িতে মজুদ করা হচ্ছে।এমন গোপন সংবাদে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বলসহ লিটন মিয়াকে আটক করা হয়।এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিটন মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।পরে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ডিসেম্বর ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।শনিবার দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে শুক্রবার রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় পাকা সড়কের ওপর থেকে এসব মদ জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বিজিবি’র পাঁচগাও বিওপির ৬ সদস্যের একটি টহল দল রাতে রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় পাকা সড়কের ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে...
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রাম হতে রাত ২৩:১০ টায় এক মাদক কারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজমুল শাহা (৫৩)।সে রাজশাহী জেলার বাঘা থানাধীন কাদিরপুর গ্রামের মৃত কাছের উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ১০.৩০ টায় বাঘা থানাধীন পাকুরিয়া বাজার বেলালের মোড়ে ডিউটি করছিল।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রামস্থ জনৈক মোঃ আনারুল হোসেন (৩৭) এর দোকান ঘরের সম্মুখ হতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র)...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পশ্চিম রেলের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ১০ডিসেম্বর মঙ্গলবার রাত ২ টা ৫০ মিনিটে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছেন জুলি নামের একটা ট্রেন যাত্রি।জানা গেছে ৯ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এসি বগির যাত্রী ছিলেন ঐ নারী রাত ২ টা ৫০ মিনিটে পার্বতীপুর রেল স্টেশন ট্রেনটি যাত্রা বিরতির, ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্য ছাড়ার পরপরই ছিনতাইকারীরা যাত্রী জুলির হাত থেকে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনেই দৌড়ে পালানোর চেষ্টা করে।এসময় জুলি ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করলে, ছিনতাইকারীদের অপর সদস্য জুলির পিছনে থেকে ওড়না ধরে টান মারলে সে ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে স্টেশনে অপেক্ষামান যাত্রীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি...
ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাশার আল-আসাদের সরকারের পতনের পরও সিরিয়ায় মার্কিন সেনারা অবস্থান করবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অবস্থান অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার নিউইয়র্কে রয়টার্স নেক্সট কনফারেন্সে এ তথ্য জানান।তিনি বলেন, “মার্কিন সেনারা সিরিয়ায় খুব নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ কারণে অবস্থান করছে।কোনো ধরনের দর কষাকষি বা রাজনৈতিক উদ্দেশ্যে তারা সেখানে নেই।আমরা এখনও আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের মিশনে প্রতিশ্রুতিবদ্ধ।”
২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে ইসলামিক খেলাফত ঘোষণা করে।২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে পরাজয়ের পরও অঞ্চলটিতে আইএসের হুমকি অব্যাহত রয়েছে।এদিকে, বিদ্রোহী গোষ্ঠী...
ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শওকত(৪১), মো: জাবেদ ইকবাল(৪২) ও মো: সাফায়েত জাহান সৈতক(২৩)।আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আ: জলিলের ছেলে।যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার...