বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন গোডাউনে সংরক্ষিত মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।
২০১১ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১০ জুলাই পর্যন্ত তিনি দিনাজপুরে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের ৬ এপ্রিল আবারও দিনাজপুর সদর উপজেলায় পল্লী উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। তার দ্বিতীয় দফার কার্যকাল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কলুষিত হয়ে উঠেছে।
গোডাউনে সংরক্ষিত শ্যালো টিউবওয়েল, রিকশা, সাইকেল, স্টিলের আলমারি, ফাইল কেবিনেটসহ নানা সম্পদ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে। এছাড়া, ইউসিসিএ লিঃ এর গোডাউন ভাড়া বাবদ...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে।বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।তবে অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর প্রকল্প নিয়ে আলোচনা করার সময় তিনি মধ্যস্থতা করেছিলেন।যদিও সেই সময় তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের টিউলিপের ওপর পূর্ণ আস্থা রয়েছে।স্টারমার বলেছেন, অর্থ...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।শনিবার রাতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৭০০ টাকা, পাঁচটি মোবাইলফোন, একটি ছুরি ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।ওই তিন জন মাদক ব্যবসায়ী বলে জানায় সেনাবাহিনী।আটককরা হলেন শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ(৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ(১৮) ও মো. রানা খান(৩৩)।নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, মাদকের গোপন খবরে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনী।অভিযানে ২৩৮ পিস ইয়াবা, নগদ টাকা, ছুরি ও মোটরসাইকেলসহ তিন যুবককে...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে।২২ ডিসেম্বর ২০২৪, রোববার দুপুর ১২টায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার পলাশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি দল মো. মমিনুল ইসলাম (৩৫) এর নিজ বসত বাড়ীতে অভিযান চালায়।অভিযানে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিলের প্রতিটি বোতলে ১০০ এমএল করে মোট ৮ লিটার তরল মাদক পাওয়া যায়,যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর নিশ্চিত করেন।আটক মো. মমিনুল ইসলাম...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- লন্ডন ও যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার সকালে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা যায়।এর আগে ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।গত ১৭ ডিসেম্বর থেকে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ আরও কয়েকটি প্রকল্পে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।এ বিষয়ে দুদক প্রধান বলেন, অভিযোগ গুলো অত্যন্ত গুরুত্ব...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস (৬০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতের কোনো এক সময় তার হাত পা বেঁধে হত্যা করা হয়।২১ ডিসেম্বর সকালে শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় শ্মশানের অন্য কর্মচারীরা।নিহত তরুণ কুমার দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার প্রয়াত কালীপদ দাসের ছেলে।মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্যান্য পাহারাদাররা আমাকে ফোন দিয়ে জানান যে, শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে।খবর শুনে আমি শ্মশান কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেই।
তিনি আরও জানান, মহাশ্মশান মন্দিরের...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ১২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত মো: শফিকুল ইসলাম (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোলাই মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত ৮ টায় শাহমখদুম...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ময়মনসিংহের নেত্রকোনা জেলার মদন উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের হাওর বিস্তৃত এলাকায় প্রায় ২ কিলোমিটার সরকারি হালট দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা শত বছরের পুরনো সরকারি হালটটি উদ্ধার করা হয়েছে।গত বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে সারাদিন ব্যাপী সরকারি সার্বিয়ারের মাধ্যমে এলাকার সাধারণ কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে ম্যাপে হালটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত দায়িত্বে থাকা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে হালটি উদ্ধার করে।উদ্ধার করার পাশাপাশি সেখানে কৃষকের ধান পরিবহনের জন্য পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
রাস্তাটি নির্মিত হলে এলাকার কৃষকরা তাদের কৃষি পণ্য...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: ওমর ফারুক (২৬) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার গণকপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিন সরকারের ছেলে।সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...