রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিচারপতি খায়রুলের গ্রেফতার ও বিচার দাবিতে নেত্রকোণায় আইনজীবীদের বিক্ষোভ

এপ্রিল ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখার দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা।গত ২৯ এপ্রিল সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নেত্রকোণা জেলা শাখা।অ্যাডভোকেট জিয়া উদ্দীন জিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী। সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট মো. রোকনউদ্দিন, মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা,...

রাজশাহীর মরণ ফাঁদ খ্যাত বারো রাস্তার মোড়ের ডিভাইডার খুঁড়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ

এপ্রিল ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর বারো রাস্তার মোড়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।এ সময় বিক্ষোভকারীরা সড়ক খুঁড়ে ফেলে এবং পরে সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ চালিয়ে যান।সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।স্থানীয়দের ভাষ্যমতে, ওই এলাকায় গোলচত্বর না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।তাই সেখানে একটি গোলচত্বর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।পুলিশ জানায়, বিকেল সোয়া ৪টার দিকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী, কাটাখালির রণহাটি এলাকার আশরাফুল, গুরুতর আহত হন।তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষোভে নামেন।এ বিষয়ে আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত...

মনোহরদীতে বিধবা নারীর জমি দখলের অভিযোগ, আদালতের আদেশ উপেক্ষা করে উচ্ছেদ

এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামে মর্জিনা বেগম নামের এক বিধবা নারীর পৈতৃক জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মাসুদের বিরুদ্ধে।সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে ওই জমিতে বসবাস করছেন মর্জিনা বেগম।তার দাদী এ সম্পত্তি তার বাবাকে দিয়ে যাওয়ায়, তিনি উত্তরাধিকার সূত্রে জমিটির মালিকানা দাবি করেন।তার বাবা-মা ও ভাই-বোন কেউ না থাকায় স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। অভিযোগে জানা যায়, মর্জিনার চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে এই জমি পার্শ্ববর্তী শুঁকন্দী গ্রামের মাসুদ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।এরপর থেকেই মাসুদ ও তার ছেলেরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাতে থাকে।একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় জমি ও ঘরবাড়ি দখল করে নেয় তারা।এ ঘটনায় মর্জিনা...

নেত্রকোণায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।গাঁজাসহ আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক।অভিযান চলাকালে রেইডিং টিমের দুই সদস্য ক্রেতা সেজে আসামিদের কাছে গেলে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বাচ্চু মিয়া (৬৩), পিতা মৃত আরাধন মিয়া, সাং তেতুলিয়া;এবং মোঃ বাবুল মিয়া (৪৫),পিতা মৃত আব্দুর রহিম ভূঁইয়া,সাং একবাটি।অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এ...

বিধবার জমি দখল করে দেয়াল তুললো দখলদার

এপ্রিল ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামে মর্জিনা বেগম নামের এক বিধবা মহিলার পৈতৃক জমি ও ভিটেবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে।আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সন্ত্রাসী কায়দায় জমি দখল করে বিধবা মর্জিনাকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সরেজমিনে জানা যায়, দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন মর্জিনা বেগম।বাবা-মা, ভাই-বোন না থাকায় স্বামীর মৃত্যুর পর সম্পত্তির দেখভাল ও ভোগদখল করতেন তিনি।অভিযোগ অনুযায়ী, মর্জিনার চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মাসুদের কাছে জমি বিক্রি করেন।এরপর মাসুদ ও তার ছেলেরা দখল নিতে নানা চাপ সৃষ্টি করে।মর্জিনা থানায় সাধারণ ডায়েরি করেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট...

কাহারোলে চাঁদা না পেয়ে হামলা, বাড়ি দখলের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় সংঘটিত হয়েছে ভয়াবহ দুটি সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ১ জানুয়ারি—দুই দফায় সংগঠিত এই হামলায় গুরুতর আহত হয়েছেন একাধিক ব্যক্তি। এছাড়াও হামলাকারীরা ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মামুনুর রশিদ (৭০), জয়রামপুর এলাকার মৃত মতিয়ার রহমানের পুত্র,কাহারোল থানায় অভিযোগ দিলেও সুবিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মারধর ও জবরদখলসহ নানা অপরাধে জড়িত।২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর কাহারোল বাজারের "রব্বানী ভান্ডার" নামক দোকানে মো. শফিকুল ইসলাম (৪৫) ও তার দলবল ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা দোকানে প্রবেশ করে ৭,০০০ টাকার একটি ডিজিটাল স্কেল ছিনিয়ে নেয়।এরপর মামুনুর...

নেত্রকোনায় চাচাতো ভাইকে হত্যার দ্বায়ে ১জনের মৃত্যুদণ্ড আরেকজনের যাবজ্জীবন

এপ্রিল ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার সদর উপজেলার বিলচুলঙ্গা গ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ১জনের মৃত্যুদণ্ড এবং অপর ১জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পারিবারিক দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় আব্দুস সোবাহান নামের এক গৃহকর্তাকে।মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে,গত ৬ জুলাই ২০১৯ ইং তারিখ রাতে ভিকটিম আব্দুস সোবাহান মোবাইল ফোনে কথা বলার পর ঘর থেকে বের হন।তার স্ত্রী মোছাঃ শিউলী আক্তার জানান, রাত ১০টা ৫৮ ও ৫৯ মিনিটে তার স্বামীর ফোনে দুটি কল আসে।কথা বলার পর তিনি জানান,চাচাতো ভাই রাসেল জরুরি কথা বলার কথা জানিয়ে তাকে ডাকছেন।এরপর তিনি আর বাড়ি ফেরেননি।পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা প্রতিবেশী হাজী মোঃ চাঁন মিয়ার পতিত জমিতে নতুনভাবে মাটি ভরাট হতে দেখে সন্দেহ পোষণ করে।মাটি সরিয়ে একটি...

রাজশাহীতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় হিন্দু যুবককে গণপিটুনি

এপ্রিল ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বুলনপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আটক যুবকের নাম সাগর কুমার সাহা। তিনি ওই এলাকার বাসিন্দা সনাতন কুমার সাহার ছেলে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, স্থানীয় একটি চায়ের দোকানে ধর্মীয় আলোচনা চলাকালে সাগর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।বিষয়টি উপস্থিত মুসল্লিদের কানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে তাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা এবং পরে পুলিশে খবর দেন।ঘটনার সময় উত্তেজিত জনতা সাগরের গলায় জুতার মালাও পরিয়ে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ঘটনাস্থলে...

নেত্রকোণার আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে চাচা নিহত

এপ্রিল ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা আটপাড়া উপজেলার দূওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে গত রবিবার রাত সাড়ে আটটার দিকে পারিবারিক জেরে আপন ভাতিজার পিটুনিতে চাচা কাওছার ইমরান বাবুল (৫৫) নামে একজন আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে।তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। অভিযুক্ত বাপ্পি (২২) নিহতের ছোটভাই কামরুজ্জামান কামালের ছেলে। কামরুজ্জামান কামাল প্রায় আড়াইমাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনিও দূওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।আটপাড়া থানার ওসি আসরাফ হোসেন নিহত ঘটনার তথ্য নিম্চিত করেছেন।স্থানীয়রা ও পুলিশ জানায়,চাচা বাবুলের সাথে ভাতিজা বাপ্পীর পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত রবিবার রাতে বাড়িতে চাচা বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজা বাপ্পী। পরে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের এই নেতা। আটপাড়া...

দিনাজপুরে স্ত্রীকে হত্যার চেষ্টা থানায় অভিযোগ দায়ের

এপ্রিল ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকায় মোছাঃ মর্জিনা বেগম (৪৫) নামক এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মোঃ আব্দুর রহমান (৫২) এবং আরও চারজন মহিলা মোছাঃ লিলুফা (৪৫), মোছাঃ জান্নাতুন (২৫), মোছাঃ পুতুল (৪০) ও মোছাঃ আলো (২০) প‚র্ব পরিকল্পিতভাবে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। অভিযোগকারী মর্জিনা বেগম জানান, গত ১৫ই এপ্রিল ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তাকে দিনাজপুর রেল স্টেশনের প‚র্ব দিকে বটতলা মোড়ে ডেকে নিয়ে যাওয়া হয়।সেখানে অভিযুক্তরা গাছের ডাল ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করে।এক পর্যায়ে তার স্বামী আব্দুর রহমান ধারালো চাকু দিয়ে তার মাথার মাঝখানে সজোরে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং সেখানে...