বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়ের করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী রাকিবুল ইসলাম।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সম্পদ পাচার, জনগণের সম্পদ ক্ষতিগ্রস্ত করা এবং রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামিদের দায়ী করা হয়। মামলার বাদী রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।জনগণের স্বার্থ রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি মামলা দায়ের করেছি।"মামলায় অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন।এতে...

খালিয়াজুরীতে জমি বিরোধে কৃষকের বোরো ধান নষ্ট, থানায় অভিযোগ দায়ের

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের দেড় একর জমির বোরো ধান মই দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকের ছেলে পরাগ সরকার। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন।অভিযোগে অভিযুক্তরা হলেন ইছাপুর গ্রামের চানফর মিয়া, তার দুই ছেলে রাকিব মিয়া ও শাকিব মিয়া, এবং চানফর মিয়ার চাচাতো ভাই আঙ্গুর মিয়া।ভুক্তভোগী পরাগ সরকার উপজেলার বলরামপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, ইছাপুর গ্রামের ছাত্তার মিয়ার কাছ থেকে ৩০ বছর আগে ১ একর ৫০ শতক জমি কিনেছিলেন দুলাল সরকার। তবে কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে জমিটি দলিল করে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ছাত্তার মিয়া...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১ জন

জানুয়ারি ১৫, ২০২৫

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: লিটন (৩৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেলবাজার আমনুরা এলাকার মো: এরফানের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন,মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র  লতিফুর রহমান রতন,উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল,যুগ্ন সাধারণ সম্পাদক ও বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান দিলীপ দত্ত, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলক মিয়া,পৌর ছাত্রলীগের আহবায়ক বাদল মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আরএমপির উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এই বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামি এবং অন্যান্য অপরাধে যুক্ত আরও ২ জনকে আটক করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

ব্যবসায়ীদের কাছে প্রধান শিক্ষকের চাঁদা দাবির অভিযোগ

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:-  নেত্রকোনার  আটপাড়া উপজেলার মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।বিদ্যালয়টির সংলগ্ন মনসুরপুর পুরাতন বাজারের ব্যবসায়ীদের কাছে টাকা চাদাঁ দাবি ও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার সময় নকশা পরিবর্তন করে স্কুল নির্মাণ করেছে এমন অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।মুনসুর পুর বাজারের ব্যবসায়ীগণের পক্ষ থেকে মোঃ খোকন মিয়া সাংবাদিকদের জানান,প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়া তিনি আরও জানান, মনসুরপুর পুরাতন বাজারে ১৮ জন ব্যবসায়ী প্রায় ৬০ বছর ধরে ব্যবসা করে আসছেন।সেখানে তিনি ২৫ বছর যাবত ব্যবসা করে আসছেন।এর মধ্যে হঠাৎ করে গত কয়েক মাস ধরে ব্যবসায়ীদের নামে বিভিন্ন দপ্তরে উচ্ছেদের...

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি: দিনাজপুর, রাজশাহী ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তহবিলের অপব্যবহার

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর শিক্ষা বোর্ডে ঘুষ লেনদেনের কেলেঙ্কারির অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১২ জানুয়ারি ২০২৫, রোববার, দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করে দুদক এ বিষয়ে নিশ্চিত হয়।বিকেলে অভিযান শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। দুদকের একটি দল সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান শুরু করে, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার, ইসমাইল হোসেন এবং উপসহকারী পরিচালক আলম মিয়া।২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শিক্ষা অডিট অধিদপ্তরের একটি দল দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা নিরীক্ষার সময় অভিযোগ...

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়া সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।আহত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছে অবস্থানকালে বিএসএফের গুলিতে তিনি আহত হন। আহতের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা...

নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা :- নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের বাসার খাটের নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান,স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান।তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন।আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান।পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরের ঢুকে গ্রীলেও তালা...

লালমনিরহাট রেলওয়েতে নিয়ম ভঙ্গ: পোস্টিং, কাজ দিনাজপুরে

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ লালমনিরহাট:- লালমনিরহাট রেলস্টেশনে লাইনম্যান পদে নিয়োগপ্রাপ্ত ফারুক মÐল নিয়ম ভঙ্গ করে দিনাজপুরে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে।দিনাজপুরে কোনো অফিসিয়াল পদ না থাকা সত্ত্বেও, তিনি সেখানে কাজ করছেন এবং সরকারি বেতন-ভাতা নিচ্ছেন।বিষয়টি রেলওয়ের নিয়ম-শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় কর্মচারীরা। দিনাজপুর রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (সংকেত) মাজেদুর ইসলাম জানান, "ফারুক মÐলের কোনো অফিসিয়াল পোস্টিং এখানে নেই।হাজিরা খাতায় তার নাম নেই।তবুও তিনি নিজের ইচ্ছেমতো এখানে আসেন এবং চলে যান।এ নিয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই।"স্থানীয় কর্মচারীরা অভিযোগ করেছেন, দিনাজপুর রেলস্টেশনে কোনো পদ না থাকা সত্ত্বেও ফারুক মÐল এখানকার পরিবেশে আধিপত্য বিস্তার করছেন।তিনি বদলির ভয় দেখিয়ে কর্মীদের চুপ থাকতে বাধ্য করছেন।তার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ...