বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্ত্রীর

ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি পাওয়া যায়।নিহত রাসেল ভূইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে।তিনি চালাকচর বাজারে মোবাইলের ব্যবসা করতেন।স্থানীয়রা জানান, সকালে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।নিহতের স্ত্রী রোজিনা অভিযোগ করে বলেন, মফিজ মুহুরীর মেয়ে লিটা ও জামাই মাছুম মাদক ব্যবসার সাথে জড়িত।রাসেল আগে তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও আমি নিষেধ করায় সম্পর্ক রাখেনি।গতকাল তাদের বাড়িতে গেলে তারা আমার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে।আমি এর বিচার চাই। মনোহরদী...

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২ জন

ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ৯ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: আসকান আলী (৫৪), মো: আব্দুল লতিব ওরফে লতিফ (৪৫) ও মো: আবু জাফর ওরফে শিমুল (৩০)।আসকান আলী রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়ার মৃত শামসুল সরদারের...

মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ২২ পিস ইয়াবসহ মো. জুয়েল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে শনিবার দিবাগত রাতে পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার জুয়েল মিয়া পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. দীলিপ মিয়ার ছেলে।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, পৌরশহরের শিয়ালজানি খালের হাঁটার রাস্তার ওপর মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদে থানার এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে একদল অভিযান চালায়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে।তাকে আটকের  দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়।ওসি আমিনুল ইসলাম বলেন,এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়। IPCS...

পূর্বধলায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে করা মামলায় কামরুল ইসলাম খান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে।পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: অভি (২৭), মো: শামীম বাপ্পী (৪৮), মো: জাকির (৪০) ও মো: মিজানুর রহমান (৩০)।অভি রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার...

রাজশাহীতে নারীর দগ্ধ লা’শ উদ্ধার : স্বামী লাপাত্তা

ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরিতে একটি বাড়ীথেকে হেলেনা আক্তার (৩৫) নামের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।ওই নারী নগরের চন্দ্রিমা থানার নামো ভদ্রা রেললাইনের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।তার স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল।তিনি হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন।ঘটনার পর থেকে আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।হেলেনা দুবছর আগে সৌদী আরবে ছিলেন। নিহতের মা ও ভাইয়ের দাবি, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, সকাল ৯টার দিকে এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান।এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।তিনি জানান, ঘরে তেমন...

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: মিজানুর রহমান (৪০), মো: রইছ উদ্দিন (৩৬), মো: পপেল আকতার (৩৪), মো: সাগর আলী নিরাশ (৪৫) ও মো: হিমেল রাজেস (২৬)। মিজানুর রহমান রাজশাহী...

মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক  মামলা রয়েছে।গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদপশ দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন।পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো...

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে কারামুক্ত ৪ বিএনপি নেতা

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী: -পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত চার বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন।১১ ফেব্রুয়ারির মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।এ সময় তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার জানান, কারাগার থেকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চারজন মুক্তি পেয়েছেন।তারা সবাই বিএনপি নেতা।এরা হলেন ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।উল্লেখ, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেন...

রাজশাহী মহানগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ জনকে আটক করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী আমিনা খাতুন (৩৯) নাটোর জেলার লালপুর থানার মুমিনপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া এলাকায় বসবাস করছেন। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেপ্তারকৃতদের মধ্যে মহানগরীর বিভিন্ন স্থানে চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, মারামারি ও অন্যান্য অপরাধের ঘটনায়...