বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর বাহাদুর বাজারে খাজনার নামে কোটি টাকা চাঁদাবাজি অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা

মার্চ ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার পৌরসভার অধিনস্থ বাহাদুর বাজারে সরকারিভাবে খাজনার নামে প্রতি বছর কোটি টাকা চাঁদাবাজি হলেও নীরব ভুমিকায় পৌর প্রশাসন।চাঁদা না দিলে বাজারে কোনো দোকান বসাতে দেয় না এই চাঁদাবাজ চক্রটি।সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর হাসপাতাল মোড় থেকে গোলকুঠি হয়ে বাহাদুর বাজার ট্র্যাফিক পর্যন্ত পৌরসভার রাস্তায় বিভিন্ন শাক-সবজির দোকান বসিয়ে অবৈধভাবে জামানত বাবদ হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং লিলিমোড় থেকে হোন্ডা মোড় পর্যন্ত শাক-সবজি ও কলার পাইকারি ব্যবসায়ীদের থেকে প্রতিদিন খাজনার নামে নেয়া হয় মোটা অঙ্কের অর্থ।পৌরসভার রাস্তায় প্রতিদিন মধ্যরাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত এই রাস্তা গুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হতে হয় গোলকুঠি এলাকাবাসীর। এ বিষয়ে গোলকুঠি এলাকার মানুষের সাথে কথা হলে তারা দুঃখ প্রকাশ...

ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মানববন্ধন

মার্চ ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম,অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন হয়৷এতে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা করেন প্রভাষক সুমন আহমেদ। মানববন্ধনে বক্তব্য রাখেন,হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ,জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, সাংবাদিক শামীম তালুকদার,এডভোকেট জহিরুল ইসলাম রানা,জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ শাহিন,শামছুদ্দোহা ফরিদ,সাংবাদিক...

সড়কে গাছের গুড়ি ফেলে ৪০টি যানবহনে ডাকাতি

মার্চ ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও হায়েচসহ প্রায় ৪০টি গাড়ি আটকে পড়ে।এসময় ৪০ থেকে ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়।গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা।এসময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে...

গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত ট্রাকসহ মালামাল উদ্ধার

ফেব্রুয়ারি ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মামলার বাদী ট্রাক ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), পিতা-মোঃ আজিজার রহমান, সাং-পশ্চিম বাবুখাঁ এবং তার সঙ্গীয় সহকারী ড্রাইভার মোঃ আলী হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-বালাকুয়া, উভয় থানা-কোতয়ালী, মহানগর রংপুর গত ২২/০২/২০২৫খ্রি. ইসমাইল ফুড, পতেঙ্গা, চট্টগ্রাম হতে তারা একটি হলুদ ও নীল রংয়ের ASHOK LELAND ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ট-২৪-৭৬৩৬ যোগে ৭৫ (পঁচাত্তর) ড্রাম পাম তৈল (যার প্রতিটি ড্রামে ১৮৬ কেজি পাম তৈল সর্বমোট (১৮৬x৭৫)=১৩,৯৫০ কেজি পাম তৈল) লোড করে লালমনিরহাট জেলার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে গত ২৪/০২/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুরে মহাসড়কে একটি অজ্ঞাতনামা ট্রাক যোগে অজ্ঞাতনামা ০৮/১০ জন ব্যক্তি তাদের গাড়িকে পাশ কাটিয়ে ওভারটেক করে গতিরোধ করে। অজ্ঞাতনামা ব্যক্তিগণ তাদের দুজনকে মারধর করে জোরপূর্বক...

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষআহত ১

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- টিসিবি কার্ডের ভাগ বাটোয়ার নিয়ে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।এসময় বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সমর্থক ইউপি সদস্য রফিকুল।তার নিকট টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা।এরই জেরে রোববার বেলা ১১টার দিকে রফিকুলকে বিড়ালদহ মাজারের সামনের মহাসড়কের ওপর ঘিরে ধরে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থকরা।এসময়...

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

ফেব্রুয়ারি ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয় ও ভর্তি ফি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়। সম্প্রতি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও সরকারি ফি আত্মসাতের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদকের কর্মকর্তারা। অভিযানে পাওয়া অনিয়ম অভিযান চলাকালে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটি মেটাট্রনিক ইন্টিগ্রেশন ট্রেনিং যন্ত্র পাওয়া যায়, যা টেন্ডার নথিতে 'মেড ইন চায়না' উল্লেখ থাকলেও সেটি 'মেড ইন বাংলাদেশ' থেকে সংগ্রহ করা হয়েছে। যন্ত্রটি অচল অবস্থায় রয়েছে এবং এর ক্রয় সংক্রান্ত সঠিক প্রমাণপত্র...

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী আটক

ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।২২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যার আগে জিরোপয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধর্ষকের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে আসেন ওই ছাত্রলীগ কর্মী।তার আচরনে সন্দেহ হলে তাঁকে ধরে বসেন শিক্ষার্থীরা।পরে তার মোবাইল চেক করলে ছাত্রলীগ নেতাদের সাথে তোলা ছবি ও আইডি কার্ড চেক করে ছাত্ররা প্রমাণ পান, সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।এসময় তাকে ছাত্র-জনতা বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।ওই ছাত্রলীগ কর্মীর নাম তামিম রেজা।বাবার নাম মোঃ রমজান আলী।তার বাড়ি নওগাঁয়।সে রাজশাহী নিউ গভার্নমেন্ট ডিগ্রী কলেজের শিক্ষার্থী। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী। ...

রেলওয়ে অফিসে শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এ.ই.এন) নারায়ণ প্রসাদ সরকারের বিরুদ্ধে শ্রমিক ছাঁটাই ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকরি হারিয়ে হতাশ হয়ে মো.শহিদুল ইসলাম নামে এক শ্রমিক শুক্রবার (২১ ফেব্রয়ারি ২০২৫) এ.ই.এন কার্যালয় অফিসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।মো. শহিদুল ইসলাম পঞ্চগড় জেলার ৪ নং পামুলি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মাঝাডবা গ্রামের মৃত সুলতান আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শহিদুল ইসলাম কার্যালয়ের ভেতরে এই.ই.এন অফিসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন।তবে অফিসের স্টাফরা দ্রত তাকে থামিয়ে দেন।মো.শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত ২০২৪ সালের ১৯ ফেব্রয়ারি অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে।গত ১৩ মাস ধরে চাকরি ছাড়াই কষ্টে দিন কাটাচ্ছি। এ.ই.এন নারায়ণ প্রসাদ নিয়মবহির্ভূতভাবে...

মনোহরদীতে শত বছরের রাস্তা বন্ধ করার অভিযোগ, দুর্ভোগে শতাধিক পরিবার

ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এতে শতাধিক পরিবার  ও মসজিদের মুসল্লীদের যাতায়াতের বাঁধা সৃষ্টি হয়েছে।নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা মধ্যপাড়া গ্রামের এমন ঘটনা।এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। লিখিত বক্তব্যে ভুক্তভোগী হিমেল মিয়া বলেন, সমাজের মসজিদের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ করে দিয়েছেন ছায়েব আলীর ছেলে হানিফ মিয়া ও তার পরিবার।শতবছরের এই রাস্তাটি পাকা করণের জন্য বরাদ্দ আসলেও তাদের জন্য করা যায়নি।উক্ত রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।এমনকি মুসল্লীদের বিরুদ্ধে নরসিংদী আদালতে মিথা মামলা দায়ের করেছেন।স্থানীয়দের ফাঁসাতে কয়েকদিন আগে নিজের খড়ের গাদায় আগুন লাগিয়ে...

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে। সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: আইসুর ওরফে আয়েসুর রহমান (৪২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভীমের ডাইং এলকার মৃত আবির উদ্দিনের ছেলে।গ্রেপ্তারকৃত...