বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফের চ্যাম্পিয়ন করে অবসর নিতে চান মার্তিনেজ

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগামী ২০২৬ বিশ্বকাপ জিতে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার স্বপ্ন দেখছেন। ২০২২ কাতার বিশ্বকাপের নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকা মার্তিনেজ তার ক্যারিয়ারের সর্বোচ্চ মুহূর্তে পৌঁছে নতুন ইতিহাস গড়তে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার স্বাদ জীবনের সবচেয়ে বড় অর্জন।ফুটবলে যা যা স্বপ্ন দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড়টি পূরণ হয়েছে। ২০২৬ সালে আরেকটি বিশ্বকাপ জিতে ফুটবলকে বিদায় জানাতে পারলে এটি হবে আমার ক্যারিয়ারের চূড়ান্ত সফলতা।”মার্তিনেজের এই লক্ষ্য শুধু তার ব্যক্তিগত নয়, পুরো আর্জেন্টিনা দলের জন্যই এটি একটি অনুপ্রেরণার উৎস।তার বিশ্বাস, দলের বর্তমান শক্তি, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতিভা আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রার্থী...

তুরাগ তীরে তাবলিগের সংঘর্ষ: ৪ নিহত, অর্ধশতাধিক আহত

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ তুরাগ তীরে তাবলিগ জামায়াতের সংঘর্ষে চার জন মুসল্লি নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন হওয়ার কথা জানান। তিনি বলেন, ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাবলিগ জামায়াত দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াতি কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি সংগঠন। ইসলামের সুমহান আদর্শ প্রচারে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশ এবং উম্মাহর স্বার্থে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মহান আল্লাহ নিহতদের প্রতি রহম করুন, তাদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন এবং...

হিমাগার থেকে বিপুল পরিমাণ মজুত আলু জব্দ

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী :- রাজশাহীর পবা উপজেলায় হিমাগারে মজুত রাখা ২৩০০ বস্তা আলু জব্দ করা হয়েছে।১৭ ডিসেম্বর মঙ্গলবার  সন্ধ্যায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. হিমাগারে অভিযান চালিয়ে আলু গুলো জব্দ করা হয়।পরে ডাকের মাধ্যমে ৩৯ টাকা কেজি দরে আলু গুলো বিক্রি করা হয় ব্যবসায়ীরা বিক্রি করবেন ৪৫ টাকা দরে।পবার ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, হিমাগারের মজুত খালি করে দেওয়া হচ্ছে।জব্দকৃত আলুগুলো ব্যবসায়ীরা ৩৯ টাকা দরে ক্রয় করেছেন।তারা ৪৫ টাকা দরে খুচরা বাজারে বিক্রি করবেন।বিক্রিত আলুগলি বিক্রয়ের বিষয়ে মনিটরিং করা হবে।ইতোমধ্যে কয়েকটি হিমাগারে অভিযান পরিচালনা করা হয়েছে।এর মধ্যে রোববার উপজেলার আমান হিমাগারের মজুদ ৪৫২ বস্তা ও রহমান হিমাগারের ১৫০৫ বস্তা আলু জব্দ করা হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক...

বিমানযাত্রী বেশে বাড়ছে মাদক পরিবহনঃ ফের এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আটক

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনকালে ৩৫৮৮ (তিন হাজার পাঁচশত আটাশি) পিস ইয়াবাসহ মোঃ পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভো এয়ারের ফ্লাইট নং VQ 932 যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়।তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে...

নারী সদস্যকে ধর্ষণ, অফিস সহকারীর বিরুদ্ধে মামলা।

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে মো.সুজন মিয়া (৩৫) নামে ইউএনও অফিসের এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে এতদিন ধরে সুজন মিয়া পলাতক ছিলেন।শুনেছি তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।তবে জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি।এরআগে গত ২২ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়।তবে মামলার পর থেকে পলাতক রয়েছেন সুজন।অভিযুক্ত সুজন মিয়া জেলা সদরের সাতবেরিকান্দা গ্রামের মো. শুক্কুর মিয়ার ছেলে।তিনি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।সম্প্রতি তিনি মদন উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান করেননি।মামলার এজহারে ওই নারী সদস্য জানান, জেলা শহরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি।আসামি সুজন তাঁর পূর্ব...

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’র গণ-বিজ্ঞপ্তি

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্‌যাপিত হবে।দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে:- ১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না। ২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায়...

রাজশাহীতে বাস শ্রমিকদের হামলায় ৮০ সিএনজি ভাঙচুর, ৪০ চালক আহত

ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের ওপর বাস শ্রমিকদের হামলায় প্রায় ৭০-৮০টি সিএনজি ভাঙচুর এবং ৪০ জনের বেশি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্বঘোষিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রড, হাতুড়ি এবং পিস্তল নিয়ে এই হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পাখি নিজে দুই হাতে দুটি পিস্তল নিয়ে হামলার নেতৃত্ব দেন। সিএনজি চালক আব্দুস সালাম জানান, যাত্রী অপেক্ষায় তারা রেলগেট স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শতাধিক বাস শ্রমিক তাদের ঘিরে ফেলে হামলা শুরু করে। হামলাকারীরা রড, হাতুড়ি, এবং ধারালো অস্ত্র দিয়ে সিএনজি ভাঙচুর করে এবং চালকদের মারধর করে। অপর এক চালক হাসিবুল ইসলাম জানান, পাখির নেতৃত্বে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। তাদের হাতে লাঠি, লোহার...

ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক

ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ- রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো।তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করে।এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।   ...

মোহনগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র  দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পৌর-শহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে  এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ...

হাঁস চুরির জের ধরে আগুন: নবাবগঞ্জে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে আকবর তালুকদারের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়।ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকবর তালুকদারের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করেন, বাড়ি খালি থাকার সুযোগে ৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ি থেকে ৪টি চিনা হাঁস চুরি হয়। প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস চুরি করতে দেখেছে বলে জানান তার ছেলে সজিব ও অন্যান্য প্রতিবেশীরা।এই অভিযোগ নিয়ে শুক্রবার সকালে প্রতিবাদ করতে গেলে আকাশ ও তার সহযোগীরা সজিবকে মারধর করে পুকুরে ফেলে দেয় এবং হত্যার হুমকি দেয়।শুক্রবার রাতেই আকবর তালুকদারের গোয়াল ঘরে আগুন ধরে যায়।প্রতিবেশীরা ডাকচিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা করলেও...