বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সূচি।হাইব্রিড মডেলে আয়োজিত এই ৮ দলের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১০ মার্চ।উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।করাচিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই হাই-ভোল্টেজ ম্যাচটি আয়োজন করা হবে দুবাইয়ে।এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ খেলা হবে।আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। গ্রুপ ‘এ’-তে রয়েছে আয়োজক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।গ্রুপ ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং...

চিন প্রদেশের ৮০ শতাংশ দখলে নিল বিদ্রোহীরা

ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা তাদের কার্যক্রম আরও জোরদার করেছে। ভারতের মণিপুর সীমান্তঘেঁষা চিন প্রদেশের প্রায় ৮০ শতাংশ এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।অং সান সু চির সমর্থক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পরিচালিত সংবাদমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।চিন প্রদেশে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে চিন ব্রাদারহুড নামে একটি সশস্ত্র গোষ্ঠী।রাখাইনের আরাকান আর্মি তাদের অস্ত্র, গোলাবারুদ এবং রসদ দিয়ে সহায়তা করছে। চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানিয়েছেন, দক্ষিণ চিন প্রদেশকে তারা জান্তার কবল থেকে মুক্ত করেছে।বর্তমানে কেবল উত্তরাঞ্চলের ফালাম এলাকায় কিছু জান্তা বাহিনী অবস্থান করছে, যেখানে বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে।চিন ব্রাদারহুডের অধীনে ইয়াও ডিফেন্স ফোর্স, ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স...

বড়দিন উপলক্ষে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমান ও মির্জা ফখরুলের

ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ বড়দিন উপলক্ষে মঙ্গলবার দেওয়া বাণীতে সমাজে শান্তি, স্থিতি প্রতিষ্ঠা এবং অবিচার ও নির্মমতার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একই সঙ্গে দেশের খ্রিস্টধর্মাবলম্বীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, “মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।অসুয়া ও হিংসা ত্যাগ করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার-নির্মমতা প্রতিরোধে আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব।আর তাহলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হবো। আমি বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।” তিনি আরও বলেন, “সত্যনিষ্ঠা,...

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট: পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন

ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্টে তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এই পোস্টে জয় বলেন, “আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।আমরা কখনো কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি।আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একইসময় ধরে বসবাস করছেন।স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই।যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।” ১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন

ডিসেম্বর ২৫, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

দুর্নীতির অভিযোগে জর্জরিত দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন গোডাউনে সংরক্ষিত মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১০ জুলাই পর্যন্ত তিনি দিনাজপুরে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের ৬ এপ্রিল আবারও দিনাজপুর সদর উপজেলায় পল্লী উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। তার দ্বিতীয় দফার কার্যকাল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কলুষিত হয়ে উঠেছে। গোডাউনে সংরক্ষিত শ্যালো টিউবওয়েল, রিকশা, সাইকেল, স্টিলের আলমারি, ফাইল কেবিনেটসহ নানা সম্পদ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে। এছাড়া, ইউসিসিএ লিঃ এর গোডাউন ভাড়া বাবদ...

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০ টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।  সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।...

নেত্রকোনায় দ্রুত হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় স্থানীয়রা মানববন্ধন করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বাঁধ নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা প্রবীণ শ্যামলেন্দু পাল, রেজাউল হক চৌধুরী টিপু, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ, জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. আশরাফুল ইসলাম, ডা. জসিম উদ্দিনসহ আরও অনেকে। নীতিমালা অনুযায়ী, ফসল রক্ষা...

নব নিয়োগ কৃত ওসির সাথে মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক দের সাথে মত বিনিময়

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জাব্বার দূর্নীতি মুক্ত মনোহরদী গড়ে তোলার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে মনোহরদী থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় তিনি বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু। তাদের সহযোগিতা পেলে মনোহরদীকে দূর্নীতি মুক্ত করা সহজ হবে। মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ওসিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সাংবাদিক যেন থানায় এসে দালালি করে সাধারণ মানুষকে হয়রানি না করতে পারে। এর পাশাপাশি সাংবাদিকরা তাদের পরিচয় এবং মতামত তুলে ধরেন, যা ওসি ডায়েরিতে লিপিবদ্ধ করেন। সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমিরী সুলতানা, সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল, সহ-সভাপতি...

বঙ্গবন্ধু রেলসেতু’র নতুন নামকরণ ‘যমুনা রেলসেতু’

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- যমুনা নদীতে নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা রেলসেতু’। পূর্বে সেতুটির নাম ছিল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু’। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ২২ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানান, যমুনা নদীর ওপর নবনির্মিত এই রেলসেতু এখন নতুন নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। এর আগে, ২১ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সেতুটি পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় এলাকার নামকে গুরুত্ব দিয়ে সেতুটির নতুন নামকরণ করা হয়েছে। যমুনা নদীর ওপর নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে এই নীতিই অনুসরণ করা হয়েছে। ২০২০...