বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে সাবেক ছাত্রদল নেতা টিপুর উপর দুর্বৃত্তদের হামলা

নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর উপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে অতর্কিত হামলার শিকার হন তিনি।দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত করলে স্থানীয় একটি হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন। উপজেলা বিএনপি’র শীর্ষ নেতারা জানান, টিপু দীর্ঘদিন ধরে দলে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।তিনি আওয়ামী লীগ সরকারের সময় মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েও মনোহরদী উপজেলা ছাত্রদলকে সংগঠিত রেখেছেন।তার...

গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা: সরদার সাখাওয়াত হোসেন বকুলের অভিযোগ

নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেছেন যে, গত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশের প্রতিটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে।শনিবার (১৬ নভেম্বর) নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।সরদার সাখাওয়াত বলেন, দেশের জনগণ এখনো ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আস্থা রাখে এবং প্রত্যাশা করে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করে ক্ষমতা গ্রহণের সুযোগ পাবে। জনসমাবেশে বক্তারা বলেন:সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান...

এমআরটি-৫: সাউদার্ন রুট প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা

নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রো রেলের এমআরটি-৫ (সাউদার্ন রুট) প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় কমানো হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃক প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়নের পর এটি সম্ভব হয়েছে।ডিএমটিসিএল জানিয়েছে, ৫৪,৬১৯ কোটি টাকার পূর্ব পরিকল্পিত বাজেট থেকে প্রায় ১৫ শতাংশ খরচ কমিয়ে প্রকল্পটি বর্তমানে ৪৭,৭২১ কোটি টাকায় নামানো হয়েছে।ব্যয় হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ঋণের সুদ পরিশোধের সময়সীমা সংক্ষেপণ, মূলধন ব্যয় কমানো এবং অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন হ্রাস। পর্যালোচনার প্রেক্ষাপটএই ব্যয় হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশে।এর আগে আওয়ামী লীগ সরকারের সময় প্রকল্পটি উচ্চ ব্যয়ের কারণে সমালোচনার মুখে পড়ে।নতুন সরকারের পরিকল্পনা কমিশন প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের...

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক

নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আ: আহাদ ঝন্টু (৫০), মো: সাজেমুল ইসলাম (৬০), মো: রিপন হোসেন (৩৫), মো: বাবু হোসেন (৪৫), মো: মাবুদ শেখ (৪৫) ও মো: রাসেল (৪১)।তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার এলাকার বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের মাধ্যমে ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা...

আওয়ামীলীগের গুন্ডা বাহিনী কর্তৃক বাড়ি ভাঙচুর লুটতরাজ মারধর থানায় অভিযোগ

নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর শহরের নিমনগর ১৭ নং রেলগেট সংলগ্ন এলাকায় সাংবাদিক মো. জাহিদ হোসেনের বাড়িতে স্বৈরাচারী আওয়ামীলীগের গুন্ডা বাহিনী কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। গত ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে ভাঙচুর, লুটতরাজ ও মারধরের ঘটনা ঘটে, যা নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন গত ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে অভিযুক্ত মৃত আব্দুল হালিমের পুত্র মো. শাহীন আলম, স্ত্রী মোছা. শরিফা বেগম, এবং মোছা. সানজু খাতুনসহ ১০-১৫ জনের একটি দল শালিসের নামে জাহিদ হোসেনের বাড়িতে প্রবেশ করে, দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ২টি মোবাইল (স্যামসাং ও হুয়াওয়ে) এবং অন্যান্য ম‚ল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শারীরিকভাবে আঘাতও করা হয়। জাহিদ হোসেন আরও...

মনোহরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে খিদিরপুর ইউনিয়নের কারা নির্যাতিত বিএনপি নেতাদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়েছে।রামপুর বাজার বিএনপির কার্যালয় প্রাঙ্গনে খিদিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের কারা নির্যাতিত নেতাকর্মীদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমানে নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য খ.ম কামরুল ইসলাম।সভাপতির স্বাগতিক বক্তব্যে তিনি বলেন, আমরা কোন ব্যক্তির রাজনীতি করি না,আমরা কোন ব্যক্তির পূজা করি না। গত...

জগতির যৌবন পুনরুদ্ধারের দাবিতে ট্রেন থামালেন স্থানীয়রা

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ দেশের সর্বপ্রথম রেল স্টেশন জগতির সংস্কার, সকল ট্রেনের যাত্রা বিরতি ও যাত্রীসেবার দাবিতে ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।১৫ নভেম্বর শুক্রবার কুষ্টিয়ার বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে রেল লাইনের ওপর সমবেত হয়ে, বিকেল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ট্রেনটিকে আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।এতে করে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।খবর পেয়ে আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিমসঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ মুঠোফোনে বিষয়টির সমাধানের আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে, আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।উল্লখ, ১৬২ বছর পূর্বে ১৮৬২ সালের ১৫ নভেম্বর জগতি রেল স্টেশনটি স্থাপন করেন বৃটিশ।ব্রিটিশ শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন,...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় নবান্ন উৎসব: গ্রামীণ আনন্দ শহরে

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিবেদক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় আজ, ১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা এবং কৃষকের সুখ-শান্তির প্রকাশ হিসেবে পালিত এই উৎসবটি এবারও আয়োজন করা হয়েছে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্যে। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৭টায় বাঁশি বাজারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাজে সজ্জিত হয়ে, নানা ধরনের পিঠাপুলি, বাহারি পোশাক, এবং রঙিন সজ্জায় বকুলতলায় এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন। বাঁশির মায়াবী সুর, নাচ, গান এবং আবৃত্তি এদিনের অনুষ্ঠানের প্রাণবন্ত অংশ হিসেবে উঠে এসেছে, যা পুরো চারুকলা ক্যাম্পাসকে মুখরিত করেছে। অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ চলবে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ শুরু হবে দুপুর ২টা থেকে, যা...

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে বিভাগের অটাম-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ইউনিভার্সিটির আইন বিভাগের ২৭ জন প্রাক্তন শিক্ষার্থী বারকাউন্সিলে তালিকাভুক্ত হয়ে অ্যাডভোটকেট হিসেবে কর্মজীবন শুরু করায় এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বরণ করেন উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান। বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা সুইটি। এ সময়...

দীর্ঘ অপেক্ষার পর সাংবাদিকরা পেল কল্যাণ ট্রাস্টের অনুদান

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অসুস্থ, দুস্থ ও অসচ্ছল সাংবাদিকরা অবশেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সম্মানী চেক পেয়েছেন। ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে "সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়" বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম কিস্তির সম্মানী চেক বিতরণ উপলক্ষ্যে শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, তিনি বলেন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ শ্রেণি হতে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত একজন সাংবাদিকের দুইজন সন্তানকে বৃত্তি প্রদান করা হবে। অতিদ্রত সারা দেশের প্রবীণ সাংবাদিকদের...