সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধীর পৈতৃক বসতভিটা ও আবাদি জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।অভিযুক্ত শ্রী নৌতন চন্দ্র দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।এদিকে ভুক্তভোগী পরিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড, পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকালে দেউল চাকলাপাড়া গ্রামের মৃত তারনী কান্ত দাসের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শুভ চন্দ্র দাসকে (২৩) প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী নতুন চন্দ্র সরকার ও তার সহযোগীরা।অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী শুভকে ফুসলিয়ে এবং মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় মেসার্স সোনালী ট্রেডার্স নামক এক সার ডিলারের মৃত্যুর পরও তার নাম ব্যবহার করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস সার উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে।কৃষি বিভাগকে ম্যানেজ করে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এই বিশাল অঙ্কের সার উত্তোলন করা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসি সার ডিলার মোঃ ফারুক মিয়া গত ৭ অক্টোবর, ২০২৫ তারিখে সৌদি আরবে থাকাকালীন মৃত্যুবরণ করেন।নিয়ম অনুযায়ী ডিলারের মৃত্যুতে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে তার নামে সার বরাদ্দ অব্যাহত থাকে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারুক মিয়ার দুই ছেলে মোঃ জুবায়ের খান ও ডা. মোঃ তৌহিদ...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।একই সময় আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন আটক হন।গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক মামলার আসামি এবং বাকি চারজন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী তৎপরতা দমন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে...
ডিসেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
ভারতে বড়দিনকে ঘিরে বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর হামলা, হয়রানি ও উদ্যাপন ব্যাহত করার অভিযোগে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। খ্রিস্টধর্মীয় সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলো পরিকল্পিতভাবে বড়দিনের অনুষ্ঠান, চার্চের ধর্মীয় আয়োজন এবং ক্রিস্টমাস ক্যারল গাওয়ার মতো শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বড়দিনের মৌসুমে সুনির্দিষ্টভাবে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা বাড়ার অভিযোগ তুলে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স জানিয়েছে, দেশজুড়ে একাধিক রাজ্যে ক্যারল গায়ক-গায়িকা, চার্চের ধর্মীয় সমাবেশ ও উৎসব উদ্যাপনকারীদের হেনস্তা করা হয়েছে। সংগঠনটি বলেছে, এসব ঘটনার কোনো যুক্তি বা ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং তারা শর্তহীনভাবে...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে পাঁচজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২০ ডিসেম্বর) পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়।উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তা পরিবহন ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই আদালত বসিয়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়, যা স্থানীয়ভাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
অভিযানের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বৈদেশিক ঋণে বাস্তবায়িত মেগা প্রকল্প যমুনা রেলসেতু নির্মাণে সরকারি অর্থ ব্যয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।যা রেলওয়ের অডিট শাখা, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্প অডিট অধিদপ্তর (ফ্যাপাড) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক প্রতিবেদন এবং নথিতে প্রকল্পের ব্যয় ও ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে।এসব ব্যয়ের বড় অংশেই প্রকল্প পরিচালক ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।প্রকৌশলীদের আপত্তি উপেক্ষা করে প্রকল্প পরিচালকের ‘ম্যাজিক নোটে’ উচ্চ দর নির্ধারণ এবং ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাটের নানা অভিযোগ এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা গুলো।
রেলওয়ের অডিট শাখা-২, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি।
রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত এখনো গ্রেপ্তার...
ডিসেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর মোহনপুরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর (ভেকু) চাপায় জুবায়ের আলী নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত জুবায়ের আলী বড় পালশা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।এ ঘটনায় পুলিশ এক্সাভেটরের চালক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সকাভেটর দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন।
বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক সেখানে গিয়ে বাধা দেন।একপর্যায়ে...
ডিসেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরাসরি এসব কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব বক্তব্য দেন তিনি। সেখানে তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায় দেশের জনগণের নেই। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা...