সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।১৪ ডিসেম্বর দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান।আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোট ৮৭টি হারানো মোবাইল ফোন শনাক্ত করে।
পুলিশ কমিশনার আজ এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে...
ডিসেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা হয়েছে।১১ ডিসেম্বর পৃথক চারটি দপ্তরাদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনিক স্বার্থে বদলি দেওয়া হলেও এসব বদলির আড়ালে চলছে দীর্ঘদিনের ‘বদলি–বাণিজ্য’।চিফ কমান্ড্যান্ট (পূর্ব) এর অধীনে সিআরবিস্থ সদর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দুটি আদেশে ৭ জন করে মোট ১৪ জন সিপাহিকে বদলি করা হয়।আদেশে বলা হয়, বদলি ১৬ ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে।অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে একই দিন চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর স্বাক্ষরে জারি হওয়া আরও দুটি দপ্তরাদেশে ৮ জন করে মোট ১৬ জন সিপাহিকে বদলি করা হয়েছে।এই আদেশ ১৩ ডিসেম্বরের...
ডিসেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি।আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনার পর সামনে এসেছে আরও উদ্বেগজনক তথ্য।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে টার্গেট কিলিংয়ের পরিকল্পনার বিষয়ে সরকারকে আগেই অবহিত করা হয়েছিল।কিন্তু সেই তথ্যের ভিত্তিতে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
সূত্র জানায়, ওই সম্ভাব্য টার্গেট কিলিংয়ের তালিকায় শরিফ ওসমান বিন হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীর পুলিশ কমিশনারের বিরুদ্ধে নারী এডিশনাল এসপি’র মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে।আইনশৃংখলা বাহিনীতে নারীদের কাজ করা অনেক চ্যালেঞ্জিং।আপনি ভালো থাকতে চাইলেও সব সময় ভালো থাকা যায় না।আর এসব ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা না থাকলে চাকরি করা অনেক টাফ।সূত্রে জানা যায়, যে নারী, পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেছে, সে নিজেও পেশাদারি না।তার ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে সে কমিশনারের বিরুদ্ধে এসব কথা বলেছে, যা পুলিশ বাহিনীর শৃঙ্খলার সাথে যায় না।
কারণ এটা অভ্যন্তরীণ অভিযোগের বিষয়।প্রত্যাহার করা আরএমপির কমিশনার এর বাড়ি ফেনী এবং যে নারী পুলিশ অভিযোগ করেছে সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফেনীতে কর্মরত ছিলো।পুলিশ ডিপার্টমেন্টে কানাঘুষা চলে এই লেডি অফিসারের বিরুদ্ধে।সেজন্য তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা...
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরে দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন এবং বিএনপি–জামায়াতের নেতাকর্মীদের দমনসহ তিনটি জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ থাকা শতাধিক পুলিশ কর্মকর্তা এখনও বহাল তবিয়তে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন।৫ আগস্টের পট-পরিবর্তনের পর অনেকেই রাতারাতি নিজেদের পরিচয় বদলে নতুন বাস্তবতায় আনুগত্য দেখিয়ে তদবিরের মাধ্যমে এসপি, ডিআইজি থেকে শুরু করে অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে ধরেছেন।
এতে যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রশাসনের ভেতরে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও লজিস্টিকস) মোহাম্মদ তবারক উল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।তার বিরুদ্ধে...
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাপান সোমবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে । সে দেশের আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা দিকে প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটকা প্রভাস। খবর আনন্দবাজার অনলাইনের।
সোমবার রাতে ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। বেশির ভাগ ক্ষেত্রে কম্পনের ফলে ভারি বস্তু চাপা পড়ে জখম হন তারা। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েক জন জখম হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসমেত একটি গর্তে পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে অভিনেতার জাপান ভ্রমণ। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের তরফ থেকে উৎকণ্ঠা। যদিও সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল...
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেপালে সরকারি ব্যয়ের অনিয়ম নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে, যা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ডে’র সঙ্গে তুলনা টেনে দেশটিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রূপপুর প্রকল্পে বালিশের দাম অতিরিক্ত দেখিয়ে যেভাবে তোলপাড় হয়েছিল, ঠিক একই ধরনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির অভিযোগ এবার ওঠেছে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে।
চীনা অর্থায়নে নির্মিত এই প্রকল্পে ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ এনেছে নেপালের দুর্নীতি তদন্ত কমিশন। রোববার দায়ের করা মামলায় পাঁচ সাবেক মন্ত্রী, ১০ সাবেক সচিবসহ মোট ৫৫ জন ব্যক্তি ও একটি কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের ব্যয় হিসাব ‘ইচ্ছাকৃতভাবে’ বড় করে দেখানো হয় এবং প্রায় ৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি টাকায় যা...
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার পাশাপাশি কমিশনের প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। এই সাক্ষাৎকে ঘিরে রাষ্ট্রপতির সঙ্গে ইসির আলোচনা এবং পরবর্তীকালের তফসিল ঘোষণার সময়সীমা আজ দিনজুড়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
ইসি সূত্র জানায়, একই দিনে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য সিইসির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ রেকর্ড করা হবে। এই ভাষণের মাধ্যমেই আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। যদিও ভাষণ রেকর্ডের প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে আজ তফসিল ঘোষণার সম্ভাবনা কম বলেই কমিশনের...
ডিসেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় বেরিকফের ১০ বোতলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির নাম মো. আমির চাঁদ, যিনি একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।ডিবি পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা থানার গোলজার গুড়িপাড়া মোড় এলাকায় নিয়মিত টহলে থাকা একটি টিম গোপন সূত্রে খবর পায় যে সোনাইকান্দি এলাকায় নেশাজাতীয় ওষুধ বিক্রি চলছে।
তথ্য পেয়ে টিম দ্রুত সেখানে পৌঁছে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমির চাঁদকে আটকে ফেলে তারা।পরে তল্লাশিতে তার হাতে থাকা ব্যাগ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ১০ বোতল বেরিকফ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে...
ডিসেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।৮ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন-এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও সাংবাদিক সোহানুর রহমান সোহান।সাংবাদিক সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য।তারা তিনজন একই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন।ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়।
ঘটনার পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।এদের মধ্যে নাহিদুল ইসলাম সাজু ও সোহান প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।আব্দুল বারীর একটি পা ভেঙেছে।তিনি ভর্তি রয়েছেন।সাজু দুই পা ও হাতের কবজিতে আঘাত পেয়েছেন।সোহানের হাতে...