মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।শনিবার (২৫ মে) মনোহরদী বাজারে পরিচালিত এ অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ।অভিযানে নিবারন মিষ্টান্ন ভান্ডার ও ভাই ভাই হোটেল এন্ড সুইটমিট-এর বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই (ফার্মান্টেড মিল্ক) উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগ আনা হয়।এছাড়াও, প্রতিষ্ঠানগুলোর ওজন পরিমাপক যন্ত্রের কোনো বৈধ ভেরিফিকেশন সনদ ছিল না।
পূর্বে মৌখিক ও লিখিত সতর্কতা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো সংশোধন না করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড...
মে ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকায় একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মামলাটি মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন নির্দোষ যুবককে ফাঁসানোর জন্য করা হয়েছে।ঘটনার সূত্রপাত ঘটে যখন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয় এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, ধর্ষণের ফলে ভিকটিম সাত মাসের অন্তঃসত্ত্বা এবং অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে।
তবে এলাকাবাসীর দাবি, অভিযুক্ত বিজয় একজন এসএসসি পরীক্ষার্থী, যিনি মামলার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি এবং তার পরিবারকেও হয়রানি ও কারাবরণ করতে হয়েছে।বিজয়ের পরিবার জানিয়েছে, মামলার পর ১২ মাস...
মে ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ২০২১ সালের ১১ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকাকালীন পুলিশ পরিদর্শক (এসআই) ইফতেখার আল-আমিনের স্ত্রী কতৃক গোপনাঙ্গ কেটে ফলার রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ গোপনাঙ্গ কাটা অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তিকরে।সেখানে কর্তব্যরত ডাক্তার অপারেশন থিয়েটারে কয়েক ঘণ্টা প্রচেষ্টা চালিয়েও গোপনাঙ্গ জোড়া লাগাতে পারেননি।পরে জীবন বাঁচাতে তাকে ডাক্তাররা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন।
পরবর্তী সময়ে আর তার চিকিৎসার আপডেট জানা যায়নি।ঘটনার ৩ বছর পর ২০২৪ সালে শম্পা রোজেন নামের এক টিকটকারকে দ্বিতীয় বিয়ে করেন ইফতেখার।আর জেল থেকে বেরিয়ে নিজেকে নিরপরাধ...
মে ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তাপ বেড়েই চলেছে।বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের আগে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি পুনরায় জোরালোভাবে উত্থাপিত হয়েছে।এই প্রস্তাব যেমন রাজনৈতিক দোলাচল সৃষ্টি করেছে, তেমনি এটি বাস্তবায়নের পথে একাধিক সংবিধানিক ও আইনি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের প্রশ্নটি শুধু রাজনৈতিক ইচ্ছাশক্তির বিষয় নয়, এটি বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো এবং সংবিধানের মূল কাঠামোর সাথেও গভীরভাবে জড়িত।
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।এই পরিবর্তনের ফলে সংবিধানে নির্বাচনের সময়কালীন একটি নিরপেক্ষ...
মে ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
গত ১৫ বছরে দেশের ব্যাংকিং খাতে ঋণের নামে লুটপাটের এক ভয়াবহ চিত্র সামনে এসেছে।বিভিন্ন আর্থিক ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে ভুয়া ও অনাদায়ী ঋণের মাধ্যমে প্রায় ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ অর্থের বড় একটি অংশ আদায়যোগ্য নয় এবং অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।বরং এটি দীর্ঘদিনের একটি পদ্ধতিগত এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল।ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালনা পর্ষদ, রাজনৈতিক মহল এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠী মিলেই পরিকল্পিতভাবে এই অর্থ লোপাট করেছে।এসব ক্ষেত্রে অনেক সময় জামানত ছাড়াই শত শত কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ভুয়া কোম্পানির...
মে ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর সাত্তার নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।এসময় বৃদ্ধের গলায় জুতার মালা ও মুখে চুনকালি মাখিয়ে দেয়া হয়।১৯ মে সকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।আটক আব্দুস সাত্তার একই গ্রামের মৃত গনি মিস্ত্রির ছেলে।এর আগেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে বিচার করা হয়েছে।এলাকাবাসীরা জানান, সাত্তার সুযোগ পেলেই গ্রামের মেয়েদের কুপ্রস্তাব দেন।ভিকটিম শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাবার জন্য তার এক বান্ধবীকে ডাকতে যায়।এ সময় অভিযুক্ত সাত্তার ওই শিশুর মুখ চেপে ধরে ঝোপের মধ্যে নিয়ে যায় এবং শিশুর পোশাক খোলার চেষ্টা করে।পরে ওই শিশুটি পালিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি...
মে ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- নিবন্ধন স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।ইসি মাছউদ বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে।নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে।
এই স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত...
মে ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত আবুল কালাম মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।তিনি তিন মেয়ের জনক এবং স্থানীয় একটি বেসরকারি মাদরাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহতের বাবা আব্দুল আওয়াল এবং প্রতিবেশী শহীদ উল্লাহ’র মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।এরই জের ধরে শুক্রবার (১৬ মে) দুপুরে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়।একপর্যায়ে শহিদুল্লাহ ও তার স্বজনেরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
এই হামলায়...
মে ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর ফুটপাত গুলোকে পথচারীদের আকর্ষণে রঙ্গিন রঙবেরঙের মনোমুগ্ধকর টাইলস দিয়ে নির্মান করেন রাজশাহী সিটিকর্পোরেশন।এতে করে শহরেরর সৈন্দর্য বর্ধনের পাশা পাশি পথচারিরা নিবিঘ্নে চলাফেরা করবেন।কিন্তু বাস্তবে তা উল্টো।রঙ্গিন টাইলসে নির্মিত পথচারীর জন্য বরাদ্দ ফুটপাত ও সড়ক গুলে চলে গেছে গাড়ি-মোটরসাইকেল মেরামত ও ধুয়া মুছার দখলে।দেখা গেছে ফুটপাত গুলোতে চলছে মটার বাইক মেরাত, সার্ভেসিং ও ধুয়া মুছার কাজ।এছাড়া যন্ত্রাংশের পশরা ঝুলিয় বিক্রয়।
অন্যদিকে রাস্তায় বাস ও মটর বাইকের জন্য ভল্কানাইজিং, বাসের ফিল্টা পরিস্কার ও ধোয়া মোছার কজটিও চলে রাস্তা ঘিরে।দিনে-রাতে সবার চোখের সামনেই চলে এ দখলবাজি।সড়কের ওপর গাড়ি মেরামতের এসব ওয়ার্কশপ দেখে দেখে নগরবাসীর চোখ সয়ে গেছে।এসব ওয়ার্কশপের কারণে সড়কের প্রশস্ততা সংকুচিত...
মে ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিবনদ থেকে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড়সহ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশভর্তি বস্তাটি দেখতে পান স্থানীয়রা।নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)।তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা।পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন।চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজ ছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল জানান, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন।এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন...