মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রিজভী

মে ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবির রিজভী বলেছেন, একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বিগত ১৫ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনেক ঝুঁকি নিয়ে, অসংখ্য মামলা নিয়ে রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছন এবং সেই ত্যাগ স্বীকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেই প্রস্তুতকৃত জমির উপর জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, যে ভোটের জন্য অনেক নেতা কর্মী...

গেস্ট ট্রেইনার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

মে ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাতাসাগরে (এসআইসিআইপি) প্রকল্পের অধীনে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস অকুপেশনে অতিথি প্রশিক্ষক (গেস্ট ট্রেইনার) পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রকৃত যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে।এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ই-মেইলে অভিযোগ পত্র দিয়েছেন ক্ষুব্ধ প্রার্থীরা। অভিযোগপত্র অনুযায়ী, নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং: ৪৯.০১.২৭০০.০০৩.১৮.০০১.২৫.১০৭৫, তারিখ ২২ এপ্রিল ২০২৫ অনুযায়ী, ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন লিখিত, প্রাকটিক্যাল ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।তবে, ৩ নং প্রার্থী মো. আব্দুল খালেক নির্বাচিত হলেও, তার প্লাম্বিং কাজে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

মে ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী বিভাগের কারাগার গুলোতে ধারণক্ষমতার দ্বীগুনের বেশি বন্দি, স্বাস্থ্য ঝুঁকিতে বন্দিরা

মে ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত বছরের আগস্ট মাসে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজশাহী বিভাগের আট কারাগারে বন্দি সংখ্যা কমেছে প্রায় তিন হাজার।যদিও রাজশাহী বিভাগের এসব কারাগারে এখনও ধারণক্ষমতার চেয়ে বন্দি প্রায় দ্বিগুণের বেশি।এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বন্দিরা।বিভাগের কারাগার গুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট কারাগারে হাজতি, কয়েদি বন্দি ধারণক্ষমতা আছে ৪৯১৭ জনের।এর মধ্যে পুরুষ চার হাজার ৬৮৩ ও নারী ২৩৪ জনের।সবশেষ গত ১৩ মে কারাগার গুলোতে বন্দি ছিলেন ৯৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৯৩৮৮, নারী ৩৯০ ও বন্দি মায়েদের সঙ্গে শিশু আছে ২৮ জন।কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট করে দৈর্ঘ্য ও প্রস্থের জায়গা থাকতে হয়।কারাগারে সেটা মানা সম্ভব হয় না।কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ধারণক্ষমতার চেয়ে...

মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত মোস্তাকের মুক্তির দাবিতে মানববন্ধন

মে ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণায় সহজ সরল নিরাপরাধ মোস্তাক মিয়ার উপর মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৪ মে) দুপুরে নেত্রকোণার পূর্বধলা সড়কের দুধকুড়া নামক স্থানে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোস্তাকের মাতা মোছাঃ সাহেরা আক্তার, মোঃ ছাদেক মিয়া, মোঃ মিলন মিয়া, মোছাঃ হাজেরা খাতুন, মোঃ গনি মিয়া, সুলতানা আক্তার, মোঃ মাহফুজ হাসান তামিম ও মোঃ হাশিম উদ্দিনসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা, মোস্তাক মিয়া একজন গ্রামের সহজ সরল ও শান্তিপ্রিয় লোক।তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নয়।বিগত চার বছর আগে ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং গ্রফতার করা হয়েছে।তারা মোস্তাকের বিরুদ্ধে...

রাবিতে শিক্ষকের অনৈতিক সম্পর্ক শিক্ষার পরিবেশের জন্য হুমকি স্বরূপ

মে ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন।ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার দিন গত ১১ মে (রোববার) সন্ধ্যায় এবং ১৪ মে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।রাবির শিক্ষার্থীদের একাধিক সূত্র বলছে, ১১ মে বিকেল ৫টার দিকে হেদায়েত উল্লাহ ফাইন্যান্স বিভাগের এক ছাত্রীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে প্রবেশ করেন।কক্ষে প্রবেশের পর তিনি বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন।দীর্ঘ সময় পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেহ হওয়ায় কয়েকজন শিক্ষার্থী দরজায় কড়া নাড়েন।কিছুক্ষণ পর দরজা খুললে শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে আপত্তিকর...

শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ : ট্রেন অবরোধ

মে ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় রবিবার সন্ধ্যায় দিনাজপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।পরে রাত ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করেঅভিযোগকারী শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন ছাত্র গত শনিবার ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।রোববার সকাল সোয়া ১০টায় তাঁরা একতা এক্সপ্রেসে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে টিটিই তাঁদের টিকিট দেখতে চাইলে শিক্ষার্থীরা জানান, তাড়াহুড়োতে টিকিট কাটার সুযোগ পাননি।বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধের প্রস্তাব দিলেও টিটিই সিরাজগঞ্জ স্টেশনে তাঁদের ট্রেন থেকে নেমে বাসে যাওয়ার পরামর্শ দেন।সিরাজগঞ্জ...

নেত্রকোনা পূর্বধলায় ডিভোর্সী স্ত্রীর হত্যা মামলায় সাবেক স্বামীর মৃত্যুদন্ড

মে ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় ডিভোর্সী স্ত্রী কমলা খাতুনের হত্যা মামলায় নিহতের সাবেক স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল হাসেম জানান, ২০২২ সালের ১৮ নভেম্বর বিকেল ৪ ঘঠিকার দিকে গাজীপুর টঙ্গী মিরা বাজার এলাকা থেকে কমলা খাতুন বের হয়ে নিখোঁজ হন।পরদিন ১৯ নভেম্বর সকাল ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার খলিসাউড় এলাকার বালুচড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে কলাবাগান থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ময়নাতদন্তে দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। পরে নিহতের ভাই নিজাম...

নেত্রকোনার মদনে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতে হত্যার বিচারের দাবি

মে ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিত হামলা চালায়।হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল।গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের...

বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক প্রতিবাদে গ্রামবাসীর পাল্টা পদক্ষেপ

মে ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় গ্রামবাসীও দুই ভারতীয় নাগরিককে আটক করে।পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মজৈন সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ১০-এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম এবং বিরল থানার এসআই কাওসার। বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি হলেন মাসুদ রানা (২৬) ও এনামুল হক (৫৫)।মাসুদ রানা কাটালিয়া গ্রামের এনামুল হকের ছেলে এবং এনামুল হক ইসরাইল হকের ছেলে।তারা উভয়েই বিরল উপজেলার স্থায়ী বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দুই...