মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১২বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামী ও আসামীর পরিবারের সদস্যরা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণে চেষ্টার শিকার শিশুর পিতা উপজেলার মধ্য অষ্টগ্রামের প্রতিবন্ধী কৃষক (৪২) সোমবার (০৯জুন) বিকালে অভিযোগ করে বলেন, গত ২ জুন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার ১২ বছরের মেয়ে স্থানীয় মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে একই গ্রামের পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজ মেয়েটিকে ডেকে কৌশলে তার চেম্বারে নিয়ে দরজা বন্ধ করে মেয়েটির হাত বেঁধে ও মুখে কসট্রিপ লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এঘটনায় ওই দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পল্লী চিকিৎসক সাজ্জাদ হোসেন সমুজকে আসামী করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২।আসামী প্রভাবশালী হওয়ায়...
জুন ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কাটাখালী থানা পুলিশ।আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: রুবেল (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নতুন জামিরা জোতভগিরথপুর এলাকার মৃত মুসা শাহের ছেলে ও কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (৩০) একই এলাকার মো: বাবুল হোসেনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার নতুন জামিরা এলাকায় এলাকায়...
জুন ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
জয়পুরহাট শহরে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।রোববার (১৫ জুন) রাত আনুমানিক ১২টার দিকে জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুর মিশন মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইদ্রিস আলী জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে।তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।আহত ব্যক্তিরা হলেন- শামীম হোসেন (৪৭), তার স্ত্রী মিনু খাতুন (৪১), মাসুদ রানা (৪৯), নাজনীন খাতুন (২১) এবং তার দুই বছরের মেয়ে নিহা খাতুন।তাদের বাড়ি সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে।দুর্ঘটনার সময় সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।জয়পুরহাট...
জুন ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমানকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ক্লোজ করার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। ২৬ মে ২০২৫ সোমবার তিনি জেলার সেরা ওসির পুরস্কার পেয়েছিলেন।তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং হঠাৎ এই পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র মতে, ওসি মতিউর রহমান সম্প্রতি একজন জুলাই যোদ্ধাকে বিয়ে করেছেন।অভিযোগে বলা হয়েছে, ওই নারী পূর্বে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার ক্লোজের পেছনের কারণ হিসেবে দেখানো হচ্ছে।তবে সংশ্লিষ্টরা মনে করেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তে নিশ্চিত হওয়া দরকার।ওসি মতিউর রহমান ২০২৪ সালের ২৩ অক্টোবর দিনাজপুর কোতোয়ালি থানায় যোগ দেন।তার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় পুলিশ প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।এক সময় নিষ্ক্রিয় হয়ে পড়া পুলিশ বাহিনীকে তিনি...
জুন ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ১৪ জুন ২০২৫ তারিখে দিনাজপুরের পলিটেকনিক মোড় এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।এই কার্যক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয় ছিল।মোবাইল কোর্টে মহাসড়কে অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন, রেজিস্ট্রেশনবিহীন ও অতিরিক্ত বোঝাই যানবাহন এবং হাইড্রোলিক হর্ন সংযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, লাইসেন্সবিহীন চালক ও অন্যান্য নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
এই অভিযান ট্রাফিক আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই ধরনের মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালিত হবে যাতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দুর্ঘটনা কমানো...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ট্রেনে টিকেট কালোবাজারি ও টিকিট ক্রয়ের যাত্রী হয়রানির অভিযোগে দুদক এনফোর্সমেন্ট ইউনিট গত ২৮ মে, বুধবার একযোগে দেশের গরুত্বপূর্ন ৮ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন।রেলওয়ের টিকিট বিক্রয়কারী অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কম কর্তৃক ঈদ যাত্রার ট্রেনের টিকিট কালোবাজারি অভিযোগে প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সেমেন্ট টিমের একটি প্রতিনিধিদল সহজ ডট কমের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।দুদকের পরিচালিত অভিযানে দুপুর ২ টায় ঢাকা–সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) ট্রেনের আগামী ৬ জুন তারিখের ঈদের ট্রেনে টিকিট অনলাইন বিক্রয় সংক্রান্ত কার্যক্রম সরোজমিনে পর্যবেক্ষণ করেন দুদক।
সহজ ডট কমের এডমিন সার্ভার পর্যবেক্ষণে তুলে ওঠে ভিআইপি কোটার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক সিট সিস্টেমের জরুরী...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগিরা পালিয়ে যায়।বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে.মো.শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।এর আগে,গত বুধবার (১১ জুন) রাত পৌণে ১২টার দিকে কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।
আটকরা হলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মো.আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)।তাদের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।ছিলিমপুর গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে আব্দুল আউয়াল খান এবং আব্দুল মোমেন খান কাদেরীর ছেলে আনিছুর রহমান...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:-নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনৈ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শুক্রবার সকাল ১১টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ বিওপির ৬ সদস্যের একটি টহল টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী খারনৈ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।
আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভদকা।সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায় বিজিবি'র...
জুন ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১মে) দুপুরে আটককৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে।এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়।এ সময় একটি পিকআপকে তল্লাশি করে অভিনব কায়দায় বহন করা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে জব্দসহ দুইজনকে আটক করা হয়।পরে জব্দকৃত মালামালসহ...
মে ৩১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে তিন ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিডি প্রকল্পের ১৫৭ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। গতকাল (২৬ মে, সোমবার) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় গ্রাম পুলিশের নজরে আসে কিছু চাল বিক্রির ঘটনা। এতে সন্দেহ হলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহানকে অবহিত করেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াকে ঘটনাস্থলে পাঠান এবং নিজেও সেখানে উপস্থিত হন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী মিয়ার উদ্দিনের গুদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গুদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গুদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চালের মধ্যে ৫০ কেজির ১০৪ বস্তা এবং ৩০ কেজির ৫৩ বস্তা ছিল। মোট পরিমাণ...