মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটিয়ারিপাড়া এলাকার আকিবুজ্জামান ও তার পরিবার বসতভিটা দখলের চেষ্টার প্রতিবাদে প্রতিপক্ষের হামলা ও হুমকির কারণে পালিয়ে বেড়ানোর অভিযোগ করেছেন।মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় এক সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন।আকিবুজ্জামান জানান, ১৯৮১ সাল থেকে তাদের ৩.৭৫ শতক বসতভিটার জমি ও ক্রয়কৃত অতিরিক্ত ২.৫০ শতক জমিসহ মোট ৬.২৫ শতক জমিতে তারা বসবাস করছেন।তবে একই এলাকার আনিসুর রহমান (৪৫) ও ফরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বসতভিটা দখল করতে অভিযুক্তরা একাধিকবার তাদের উপর হামলা চালায়।আকিবুজ্জামান, তার বাবা-মাকে মারধর করে আহত করার ঘটনায় বিরল থানায়...
জুন ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন ও মাদক মামলায় ১ জন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সুমন আলী (২৯) নাটোর জেলার বাগাতিপাড়া থানার চক হরিরামপুর এলাকার মো: বদিউজ্জামান বদির ছেলে।বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
জুন ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাগমারা উপজেলায় ৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।২৩ জুন (সোমবার) রাত ১১ টার দিকে, উপজেলার তাহেরপুর কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনাটি বিষয় নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী শিশুটি ধর্ষণেরব শিকার হয়েছে, সে আলামত পাওয়া গেছে।বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।ঘটনাটি রাত ১১টা ঘটলেও তার রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।তিনি আরো জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলেও বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।প্রকৃত অপরাধীদের ধরতে বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে।
IPCS News : Dhaka : আবুল...
জুন ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।মাত্র ১৭ বছর বয়সী মো. তানভীর বাইক কিনে না দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।তানভীর, বাইপাস রোড নতুন রাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।সম্প্রতি সে পরিবারের কাছে একটি মোটরসাইকেলের আবদার করে।পরিবার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিল, তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই গত রবিবার (২৩ জুন) বিকেল তিনটার দিকে তানভীর বিষপান করে।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তানভীরের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম।প্রতিবেশীরা জানিয়েছেন, তানভীর ছিল ভদ্র, শান্ত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল।এই...
জুন ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি(বিএমটি), এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ...
জুন ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-মালামাল কেনায় অনিয়মের দায়ে শাস্তির খড়গ নেমেছে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মো. বেলাল হোসেন সরকারের ওপর।আগামী এক বছরের জন্য তার বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।১৮ জুন মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ আদেশ জারি করেন।রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পদে থাকাকালীন মো. বেলাল হোসেন সরকার বাজারদরের চেয়ে বেশি দামে মালামাল কেনার অনুমোদন দেন।এ ছাড়া পছন্দসই প্রতিষ্ঠানকে সুযোগ দিতে তিনি প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে যান এবং মান যাচাই না করেই মালামাল গ্রহণ করেন।রেলওয়ের তদন্তে উঠে আসে, সরঞ্জাম কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বাজারদরের চেয়ে বেশি দর দেখিয়ে প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে দপ্তরে পাঠায়, যা যাচাই না করেই অনুমোদন দেন মো. বেলাল...
জুন ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে-২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা নিম্নবর্ণিত ০৪ (চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভপ্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা...
জুন ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে গাছতলায় উলঙ্গ অবস্থায় অর্ধগলিত এক বৃদ্ধের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া গ্রামে একটি লটকান গাছের নিচে পড়ে থাকা মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী।নিহতের নাম অহিদুজ্জামান (৬০)।তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল গফুর মৌলভীর ছেলে।প্রত্যক্ষদর্শী পারভীন নামের এক নারী জানান, ফল তুলতে গিয়ে হঠাৎই চোখে পড়ে গাছতলায় পড়ে থাকা মরদেহটি।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।মনোহরদী থানার ওসি আবদুল জব্বার জানান, মরদেহটির মুখমণ্ডল বিকৃত ছিল এবং মৃত ব্যক্তি ৩-৪ দিন আগে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।নিহতের ছেলে...
জুন ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর বর্তমান সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের বিরুদ্ধে সংগঠনের নেতৃত্বে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে।সাংবাদিকরা বলছেন, তাদের কার্যক্রম গিরগিটির মতো রং বদলানোর মতো আচরণকেই স্মরণ করিয়ে দেয়।অভিযোগ উঠেছে, সভাপতি এবং সাধারণ সম্পাদক একাধিক বিতর্কিত সদস্য অন্তর্ভুক্ত করেছেন, যাদের মধ্যে আছেন স্বৈরাচার আওয়ামীলীগের দোসর সাংবাদিক, মাদক মামলাসহ বিভিন্ন মামলার আসামি এবং এমন ব্যক্তিরা যারা সংবাদ সংক্রান্ত ন্য‚নতম দক্ষতাও রাখেন না।
অভিযোগ মতে, এসব কর্মকাÐের মাধ্যমে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন।সর্বশেষ বিতর্কের কেন্দ্রে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এম এ সালাম।তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকের একের পর এক অনিয়মের বিরুদ্ধে কথা বলেছিলেন।এর জেরে, গত...