সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মোসা: শেফালী বেওয়া (৬০), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী।গতকাল বুধবার (২০ নভেম্বর ২০২৫) রাত ১টায় পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই মোঃ রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।ডিবি পুলিশের ঐ টিম প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আসামি শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, বিক্রির...
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
মঙ্গলবার ওভাল অফিসে এক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ আবারও সমালোচনার জন্ম দিয়েছে।এবিসি নিউজের হোয়াইট হাউস প্রধান সংবাদদাতা মেরি ব্রুস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্প প্রতিক্রিয়া দেখান।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পূর্বেই জানিয়েছিল, খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ যুবরাজের কাছ থেকেই এসেছিল।ট্রাম্প ব্রুসকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেন এবং মন্তব্য করেন, এ ধরনের প্রশ্ন অতিথিকে অস্বস্তিতে ফেলে।এরপর তিনি প্রশ্নটিকে ভয়ংকর, ঔদ্ধত্যপূর্ণ এবং বাজে বলে আখ্যা দেন।
জামাল খাশোগিকে উদ্দেশ করেও প্রেসিডেন্ট মন্তব্য করেন, অনেকেই ওই ভদ্রলোককে পছন্দ করতেন না এবং সরাসরি বলেন, পছন্দ...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের (ডোমন মারা গ্রামের) দরগাহ্ বাজারে অদ্য ১৮ নভেম্বর ২০২৫ বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।অভিযান শেষে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মূল্য তালিকা...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে এনেছে।বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ঘটনার সময় জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।
তবে দুর্বৃত্তদের আগুনে ট্রেনের এক বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং আরও কিছু সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, নিরাপত্তা বাহিনীর সাহসী ভূমিকার কারণে দুর্বৃত্তদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।বর্তমানে ট্রেন চলাচল ও স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন জানান, স্টেশনের ওয়াশপিটে...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রংপুর বিভাগে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত ৫৩ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে তাদের নাম গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যাচাই–বাছাই প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধতা প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধার মর্যাদা সংক্রান্ত পূর্বের ঘোষণা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, গেজেট বাতিলের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।সরকারি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযোগ ও তথ্য সংগ্রহের পর চূড়ান্ত যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই রংপুর বিভাগের মোট ৫৩ জনকে জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি...
নভেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে।সোমবার রায়ের প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিক দাবি জানানো হবে যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এক মাসের মধ্যে রায় কার্যকর করা হয়। তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়, নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারত সফরে আছেন এবং তিনি যেন হাসিনাকে নিয়ে দেশে ফেরেন এ দাবি তাঁরা জানাতে চান। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’ এবং তাঁদের বিচারের প্রক্রিয়া যেন নির্বাচনের পরেও থেমে না যায়।
সাবেক আইজিপির সাজা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চৌধুরী মামুনের শাস্তি তাঁদের প্রত্যাশা পূরণ করেনি। তিনি দাবি করেন, রাজসাক্ষী হলেও তাঁর আরও কঠোর সাজা হওয়া উচিত...
নভেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়ার ঢেউ। দুপুরের পর থেকেই ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে অসংখ্য ব্যবহারকারী নিজেদের অনুভূতি জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। কেউ লিখিত মন্তব্যে, কেউ ভিডিও বা ছবি শেয়ার করে আবার কেউ মিম ও স্যাটায়ারের মাধ্যমে রায়ের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরেন। নানা হ্যাশট্যাগ ব্যবহার করে উচ্ছ্বাস, হতাশা, ক্ষোভ ও ন্যায়বিচারের প্রত্যাশা প্রকাশ পাচ্ছে। #হাসিনা, #ট্রাইব্যুনাল, #ফ্যাসিস্ট এবং #হ্যাংহাসিনা হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই প্রতিক্রিয়া জানান।
জুলাই আন্দোলনের কর্মীদের পেজগুলোতেও একের পর এক পোস্ট দিয়ে রায়কে ন্যায়ের পুনঃস্থাপনের মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।শহীদ ও আহতদের পরিবারের...
নভেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের কৃষিতে এবার প্রকৃতির আশীর্বাদ, কিন্তু বাজারের অভিশাপ ! ধানের জেলার খেতাবের পাশাপাশি একসময় পান উৎপাদনে সুখ্যাতি অর্জন করা দিনাজপুরে, বিশেষ করে হাকিমপুর উপজেলায়, অনুকূল আবহাওয়ার কারণে পান পাতার বরজে এসেছে বাম্পার ফলন।কিন্তু এই ফলনই এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।বাজারে ন্যায্য দাম না পেয়ে ঐতিহ্যবাহী এই ফসল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা।সরেজমিনে দেখা যায়, জেলার ১৩টি উপজেলার মধ্যে অধিকাংশ জায়গায় পান চাষ কমে গেলেও, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রাম এখন সবুজে মোড়া পানের বরজে আচ্ছাদিত।কিন্তু এই সবুজ দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে চাষিদের চাপা কান্না।
চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী, পানের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে।গত বছর যে ১০০ পিস পান...
নভেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযান, চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৭ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযান, অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন।গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো প্রত্যয়জিত বাগচী বোবাই (২৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার সত্যাজিত বাগচীর ছেলে।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: আলাল উদ্দিন শেখ (৪৬) রাজশাহী মহানগরীর মতিহার...
নভেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে,...