সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- প্রতিনিধি:গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা...
আগস্ট ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে ফুটপাত দখলমুক্ত করণে অভিযান চালিয়েছে উপজেলাপ্রশাসন।শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেনপথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দীর্ঘদিন ধরে কিছু দোকানদার কর্তৃক অবৈধভাবে দখল করে মালামাল রাখার কারণে চলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল।এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়।
শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রুজের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ফুটপাতের উপর রাখা মালামাল সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত না হয়।জনস্বার্থে...
আগস্ট ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী অনুষ্টানে বিজয়ী ও বিজিতদের দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার(৯আগস্ট) বিকেলে সবুজ একাদশ ও লাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ক্রিকেট ম্যাচে সবুজ একাদশ ৮ উইকেটে লাল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।এর আগে তিনি বলেন খেলাধুলা করলে মন ও স্বাস্থ দুটোই ভালো থাকে আর এই খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলাা সম্ভব।
এছাড়াও সংগঠক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদ্, রইসউদ্দিন বাবু, কেএমমোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মোঃ নুরুল হক ও মাহমুদ জামাল এর বিভিন্ন দাবীর মুখে তিনি জানান যেখানে সমস্যা আছে সেখানে সমাধানো আছে কাজেই তা খতিয়ে...
আগস্ট ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বুধবার,০৬ আগস্ট ২০২৫,নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ও ছাত্র-জনতার বিজয়”দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।এতে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক, অধ্যাপক ডা. মো.আনোয়ারুল হক।তিনি বলেন,“গণঅভ্যুত্থান মানেই জনগণের জাগরণ।
জুলাইয়ের এই বিজয় শুধু ছাত্রদের নয়, গোটা জাতির জয়।আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন বিজয়ের বার্তা এনেছে।বিশেষ...
আগস্ট ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- হাসনাত-সারজিসসহ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতাকে শোকজ জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি চিঠি এনসিপির ৫ নেতাকে পাঠানো হয়।শোকজ হওয়া এই পাঁচজন হলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজার যান।এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’...
আগস্ট ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- অবাধ্য স্বামী বা প্রেমিককে বশিকরণ করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে রাজশাহী অঞ্চলের নারীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ছেন।পটাশ আর চিনির মিশ্রণে আগুন ধরে গিয়ে পুড়ে যাচ্ছে হাতের তালুসহ আঙ্গুল।আর তখনোই প্রতারকরা জ্বিনের ভয় দেখিয়ে জিম্মি করে অসহায় নারীদের নিকট থেকে আদায় করছে হাজার হাজার টাকা।
তাদের চাহিদাকৃত টাকা নেওয়ার পর পরই হাত পুড়ে যাওয়া নারীর নম্বর ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতারক।এর পর উপায়ন্তর না পেয়ে এমন ভয়াবহ প্রতারণার শিকার ওই নারীরা ছুটে যাচ্ছেন হাসপাতালে।কিন্তু কি কারণে ঘটছে এমন ঘটনা সেটি পরিবারের সদস্যদের কাছেও বলতে পারছেন না সংসার ভাঙ্গা বা আরও নির্যযাতনের ভয়ে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসা করার পরেও কোনো কোনো নারীর হাতের আঙ্গুল পর্যন্ত...
আগস্ট ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন হাটে পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা মনোহরদীর বিভিন্ন গ্রামে এখনো ব্যাপক হারে পান চাষ হলেও এই চাষে নেই আর আগের মতো আনন্দ বা লাভ।কৃষকের ঘামে এই ফসল আজ আর ঘরে হাসি ফেরায় না, বরং নিয়ে এসেছে হতাশা আর লোকসানের বোঝা।এলাকার অভিজ্ঞ পানচাষী আলমগীর মোল্লা, আকাশ মিয়া, লতিফ মিয়াসহ আরও অনেকে বলেন, আগে যে পরিমাণ পান বিক্রি করতাম ৫ থেকে ৬ হাজার টাকায়, এখন সেই একই পরিমাণ পান বিক্রি করতে হচ্ছে মাত্র ১ হাজার টাকায়।তাও আবার অনেক সময় বেপারীরা নিতে চায় না, জোর করে তুলে দিতে হয়।
তারা জানান, রাতে ঘুম না দিয়ে কষ্ট করে পান বাজারে নিয়ে গেলেও ঠিক মতো দাম মেলে না।ফেরার পথে মনে হয়, নিজের উৎপাদিত ফসলের এই দেশে যেন কোনো মূল্যই নেই, আক্ষেপ করেন আলমগীর,আকাশ, লতিফ মিয়া সহ আরও অনেকে, পান চাষের খরচও কম নয়।প্রতিদিন...
আগস্ট ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দিনাজপুরে ঠিকাদারি খাতে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে শেখ শাহ আলম।স্থানীয় সূত্রের দাবি, ২৪ শে জুলাই-আগস্টে আন্দোলনের সময় তিনি দেশীয় অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর শাহ আলম আত্মগোপনে চলে যান।তবে বিভিন্ন সূত্রের দাবি, তিনি এখনও পর্দার আড়াল থেকে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করছেন।অভিযোগ রয়েছে, দিনাজপুরসহ ঢাকার খামারবাড়ি ও বরিশালে তার প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ সরকারি প্রকল্পে কাজ করছে এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ব্যাংক লেনদেন ও চুক্তি স্বাক্ষর অব্যাহত রেখেছেন।স্থানীয় ছাত্র-জনতার মধ্যে এ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।
সূত্র গুলোর তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে তিনি পান দোকান চালাতেন।আওয়ামী...
আগস্ট ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২ আগস্ট (শনিবার) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় নদী-ভাঙন, মাছ ধরা, চিকিৎসা সেবা এবং জমির খাজনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম।সভায় সভাপতিত্ব করেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ রানা নদীভাঙন এলাকার ক্ষতির চিত্র তুলে ধরে বাস্তুচ্যুত...
আগস্ট ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পৃথক পৃথক সভা, উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ শে জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার প্রথম দফার গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয় খিদিরপুর ইউনিয়নের পীরপুর কিন্ডারগার্টেন প্রাঙ্গণে।৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তারা জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এরপর দ্বিতীয় পর্যায়ে নারী জনগোষ্ঠীর অংশগ্রহণে পৃথকভাবে একটি উঠোন বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোমন মারায় খিদির পুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে...