সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।  ...

রাজশাহীতে ৯টি মামলার অভিযোগপত্র দাখিল, শেখ হাসিনাসহ আসামি ৫২৯

সেপ্টেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।মামলা গুলো তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।এসব মামলায় অভিযুক্ত হয়েছেন মোট ৫২৯ জন।সম্প্রতি কয়েকদিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।৩ আগস্ট বুধবার দুপুরে তিনি বলেন, কয়েকদিন ধরেই একটা-দুটো করে মামলার চার্জশিট পাচ্ছি।তবে আজ কোনো চার্জশিট আসেনি।কয়েকদিনে মোট ৯টি মামলার চার্জশিট এসেছে।সংশ্লিষ্ট আদালতে সেগুলো দাখিল করা হয়েছে। জুলাই আন্দোলনে রাজশাহীতে দুজন শহীদ হন।এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি...

ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতাকে বহিস্কারের দাবিতে উত্তাল রাবি ছাত্রীরা

সেপ্টেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিলনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন জুলাই-৩৬ হলের ছাত্রীরা।এ সময় তারা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারীদের বুলিং করে, প্রশাসন কী করে ? ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে নানা স্লোগান দিতে থাকেন।বিক্ষোভ থেকে ছাত্রীরা ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইওয়ার শর্ত দেন। এছাড়া সাইবার বুলিং সেল গঠন, ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।ছাত্রদল নেতাআনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের...

নেত্রকোনায় হামলা-পাল্টা হামলায় সাবেক ইউপি সদস্যসহ নিহত-২, আহত ৩

সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।নিহতদের একজন সাবেক ইউপি সদস্য।এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।নিহতরা হলেন—মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫০) ও নূর মোহাম্মদ (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শনিবার (৩০ আগস্ট) রাতে জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়াকে প্রতিপক্ষ রফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।এ খবর এলাকায় পৌঁছালে দোজাহানের সমর্থকরা রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায়।পাল্টা হামলায় নূর মোহাম্মদ নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।আহতদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো...

দিনাজপুরে জীবন মহল বিনোদন কেন্দ্রে তাণ্ডব

সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে বিরল উপজেলার কাঞ্চন মোড়সংলগ্ন জীবন মহল বিনোদন কেন্দ্রে ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।সরেজমিন দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ।দর্শনার্থী নেই, কর্মচারীদের মধ্যে হতাশা।ভেতরে সর্বত্র ধ্বংসস্তূপ ভাঙা মূর্তি, উল্টে দেওয়া শিশুদের ট্রেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা চেয়ার। দরবার শরিফে অগ্নিসংযোগে পুড়ে গেছে ধর্মীয় বই, ওষুধ ও অন্যান্য সামগ্রী।ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী জামে মসজিদও।দুটি মাইক্রোবাস, ৫ জন সংবাদকর্মীর মোটরসাইকেল, টিকিট কাউন্টার, রিসোর্টের কক্ষ, পিকনিক স্পটের টেবিল, সিসি ক্যামেরা ও ১৫টি টেলিভিশনসহ বিপুল সম্পদ ভাঙচুরের শিকার হয়। বিনোদন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মজিবুর রহমান জানান, ২০০৪ সালে আনোয়ার চৌধুরী জীবন ছয় একর...

মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলা ও ভাংচুর

সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে বসবাসকারী আমাদের আই পি সি এস নিউজ (অনলাইন ডেইাল নিউজ পোর্টাল) এর নিজস্ব প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল (৬০) ও তাঁর পরিবারের উপর হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা-আবু সিদ্দিকসহ আরও ৪/৫ জন দীর্ঘদিন ধরে বাদলের বাড়ির উঠানে নিয়মিত ময়লা-আবর্জনা ও মলমূত্র ফেলে পরিবেশ দূষণ করে আসছে।এতে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রোগবালাই দেখা দিচ্ছে। বিষয়টি একাধিকবার নিষেধ করলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাড়িতেও গিয়ে হুমকি প্রদান করে বলে জানা গেছে।এরই জেরে গত রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে সাংবাদিক তাজুল ইসলামের স্ত্রীকে...

নবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায় বৈচিত্র আনার উদ্যোগ

সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত (সার্পোট) প্রকল্পের আওতায় বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার কার্যক্রম চলছে।এরই ধারাবাহিকতায় (৩১ আগস্ট রবিবার ২০২৫) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর উত্তরপাড়া স্বনির্ভর দলের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে সময়োপযোগী এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে সারা বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার একটি সময়োপযোগী পদক্ষেপ, যা ঝুঁকিপূর্ণ...

রাজনৈতিক বাকযুদ্ধের পর আবারও কাছাকাছি রুমিন ও হাসনাত

আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন ভবনের একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা ও রাজনৈতিক বাকযুদ্ধ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে একে অপরকে নিয়ে কড়া সমালোচনাও হয়। তবে শনিবারের এক উঠান বৈঠকে পরিস্থিতি বদলাচ্ছে বলে আভাস দেন হাসনাত। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি রুমিন ফারহানা লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই সেটি স্বাগত জানাই।এর আগে নির্বাচন কমিশন...

চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস, সব পরীক্ষা স্থগিত

আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে পরীক্ষা স্থগিত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।রোববার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন সিদ্ধান্ত জানানো হবে। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের...

দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে সভা পাচ্ছে বিদেশি ফল রামবুটান

আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলেও এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় ঝুলন্ত বিদেশি ফল রামবুটান।ভালো ফলন এবং বাজারে আশানুরূপ দাম পাওয়ায় এই ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।এরই মধ্যে এই ফল চাষে সফল হয়েছেন নবাবগঞ্জ উপজেলার কপালদাড়া গ্রামের কৃষক আবদুর রহমান।সরেজমিনে দেখা যায়, আবদুর রহমানের রামবুটান বাগানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।কেউ আসছেন ফলটি দেখতে, আবার কেউবা জানতে চাইছেন চাষের পদ্ধতি। দেখতে অনেকটা লিচুর মতো হলেও রামবুটানের ত্বক লোমশ এবং এটি আকারে কিছুটা বড়।মাঝারি আকারের এই ফলটি সাধারণত লাল রঙের হয়ে থাকে।এটি মূলত চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশি উৎপাদিত হয়।দিনাজপুরের মাটি ও জলবায়ু এই ফলের জন্য বেশ উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কৃষক...