বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

য়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি তিন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্ম সুচী অনুষ্ঠিত

আপডেটঃ ১২:১০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।আয়োজকরা জানান, ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।কর্মসূচির আওতায় চারা বিতরণ করা শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দি হাজি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং অর্জুনচর উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মন প্রিন্স, মো. সুরুজ মিয়া ও রায়হান উদ্দিন বাচ্চু।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির।প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ মনোহরদীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে।

দেশে পর্যাপ্ত বৃক্ষ না থাকায় ছয় ঋতুর দেশ এখন দুই ঋতুর দেশে পরিণত হয়েছে।বছরের অধিকাংশ সময়ই তীব্র গরম অনুভূত হচ্ছে।এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে।মানুষের গড় আয়ু কমে যাচ্ছে, বন্ধ্যত্বের হার বাড়ছে এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

পরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণের মধ্য দিয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

IPCS News : Dhaka : মোঃতাজুল ইসলাম বাদল : নরসিংদী।