শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ৩:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি হাজী মোঃ আবু আব্বাস এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ৩১ আগষ্ট আবু আব্বাস কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আনোয়ারুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,বিএনপি নেতা শফিকুল কাদের সুজা, তাজ উদ্দিন ফারাস সেন্টু, টিটু আব্বাসসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে মরহুম আবু আব্বাস এর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।