রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৫ জন
আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আরএমপি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

