মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

আপডেটঃ ১১:১৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- গত ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রাম হতে রাত ২৩:১০ টায় এক মাদক কারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজমুল শাহা (৫৩)।সে রাজশাহী জেলার বাঘা থানাধীন কাদিরপুর গ্রামের মৃত কাছের উদ্দিনের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ১০.৩০ টায় বাঘা থানাধীন পাকুরিয়া বাজার বেলালের মোড়ে ডিউটি করছিল।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রামস্থ জনৈক মোঃ আনারুল হোসেন (৩৭) এর দোকান ঘরের সম্মুখ হতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ১০.৫০ টায় অভিযান পরিচালনা করে।এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:১০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ নাজমুল শাহার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে হতে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ নাজমুল শাহার বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।