বুধবার ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে অবস্থিত দীপশিখা মেটি স্কুল।মাটি, বাঁশ ও খড়ের মতো স্থানীয় উপকরণ দিয়ে নির্মিত বিদ্যালয়টির স্থাপত্যশৈলী প্রচলিত ইট-কংক্রিটের ভবন থেকে আলাদা।পরিবেশবান্ধব নির্মাণপদ্ধতি ও স্থানীয় ঐতিহ্যের সমন্বয়ে তৈরি ভবনটি স্থাপত্যের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে পরিচিত।বিদ্যালয়টির ভবন নির্মাণে মাটি, বাঁশ, খড়সহ স্থানীয়ভাবে সহজলভ্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে। দোতলা ভবনটির নকশায় প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
স্থানীয় পরিবেশ ও নির্মাণ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এ ভবন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে বিকল্প উপকরণ ব্যবহারের একটি উদাহরণ।বিদ্যালয়টির বর্তমান ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০০৫ সালে এবং শেষ হয় ২০০৬ সালে।ব্যতিক্রমী স্থাপত্যশৈলীর স্বীকৃতি...
অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
সকালের শিশিরকণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন উত্তর জনপদের দিনাজপুর অঞ্চলে সন্ধ্যার পরই বদলে যেতে শুরু করে প্রকৃতি।দুপুরের খরতাপ ও তীব্র রোদ মিলিয়ে যাওয়ার পর চারপাশে নেমে আসে নীরবতা ও শীতলতা।রাত যত গভীর হয়, উত্তরের হিমেল বাতাস ততই শীতের আগমনের আভাস দেয়।কার্তিকের এ সময়ে দিনাজপুরে আগাম শীতের হাওয়া ছুঁয়ে গেছে পথঘাট, মাঠ-প্রান্তর ও জনপদ।দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হলেও ভোরের সূর্য ওঠার আগে চারপাশ ঢেকে যাচ্ছে ধোঁয়াটে কুয়াশার চাদরে।
গাছের পাতা, মাকড়সার জাল ও ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু সকালের রোদে মুক্তার মতো ঝিকমিক করে ওঠে।প্রকৃতির এমন রূপবদল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।প্রকৃতির এ পরিবর্তনের প্রভাব পড়েছে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও।দিনের গরম কমে...
অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বীরগঞ্জে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর।উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসবে ব্যতিক্রমী এ মেলা।স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের কাছে এটি ‘বউ মেলা’ কিংবা ‘বাসিয়াহাট মেলা’ নামে পরিচিত।ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে প্রতিবছরই জমে ওঠে উৎসবের আমেজ।এবারও মেলায় হাজারো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো জীবনসঙ্গী খোঁজার ব্যতিক্রমী আয়োজন।দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা আসেন এ মেলায়।
তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় বউয়ের সাজে সেজে মেলায় হাজির হন।কেউ আসেন পরিবারের সদস্যদের সঙ্গে, আবার কেউ আসেন একাই।অন্যদিকে তরুণেরাও নতুন পোশাকে নিজেদের পরিপাটি করে মেলায় আসেন।সবার...
অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।মামলাটিতে ধর্ষণের অভিযোগে আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।মামলার সূত্রে জানা যায়, আসামি মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা...
অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত পাঁচজন, মাদকদ্রব্য-সংক্রান্ত মামলায় তিনজন এবং অন্যান্য অপরাধের মামলায় নয়জন রয়েছেন।মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সদর উপজেলার বড়হইল এলাকার বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম যিনি এলাকায় স্বপ্নে শিক্ষা আল্লাহর দান (লাইসেন্স নং ১২৩) নামে কবিরাজি ও তান্ত্রিক ব্যবসা চালিয়ে আসছেন তার বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণা, জমি দখল, চেক জালিয়াতি, ভুয়া মামলা, জাল কাগজপত্র তৈরি ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে।এ বিষয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দিনাজপুর-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মোঃ আবু সাঈদ তালুকদার।
এদিকে কবিরাজ আমিনুল ইসলামের অব্যাহত হুমকি, জমি দখল এবং একের পর এক জালিয়াতির মিথ্যে মামলার চরম মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গত ১৭ অক্টোবর ২০২৬ (শনিবার) বিকেল ৫টায় ভুক্তভোগী হেলাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী লতিফা বেগম (৫০) একই সাথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।টেনশনে মাত্র...