শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রবি)'র উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান এর সাথে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় টিটিসি কনফারেন্স রুমে (অস্হায়ী ক্যাম্পাস নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) জনসংযোগ দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি,শিক্ষা কার্যক্রমের পরিধি ও মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক,জনসংযোগ...

মাঠের অভাব ও প্রযুক্তির প্রভাব: দিনে দিনে আড়ালে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে দিন দিন কমে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার চর্চা।দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের ভার্ণাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে।স্থানীয় বাসিন্দাদের মতে, আগে নিয়মিত হাডুডু খেলার আয়োজন করা হলেও বর্তমানে মাঠের সংকোচন, বসতবাড়ি নির্মাণ এবং তরুণদের মোবাইল ফোন ও অনলাইন নির্ভরতার কারণে মাঠে খেলাধুলার উপস্থিতি কমে এসেছে।ভার্ণাপাড়া গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, আগে বিকেলের দিকে তরুণেরা হাডুডু খেললেও এখন তাদের সিংহভাগ সময় কাটছে মোবাইল ফোনে। প্রবীণ হাডুডু খেলোয়াড় মো. জাহেদুল ইসলাম ও মো. খলিলুর রহমান জানান, খেলার প্রতি আগ্রহ থাকলেও নিয়মিত মাঠ, সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রতিদান না থাকায় এবং সামাজিক...

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আট জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন।কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়েছে।তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের সংস্কার করার জন্য ওভার হোলিং কাজ ২০২০ সালের নভেম্বর থেকে ৫ বছর ১১ মাস বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে কেন্দ্রের তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কবলে...

দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ: হাসপাতালে ভর্তি ৫৮ জন, অধিকাংশ রোগী ঢাকাফেরত

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরে ডেঙ্গু রোগের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।জেলা জুড়ে বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।এ পর্যন্ত জেলায় সর্বমোট ৬৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালে তিনটি পৃথক ওয়ার্ড (নারী ও পুরুষ ডেঙ্গু ওয়ার্ড) চালু রাখা হয়েছে।গত চার দিনে এই হাসপাতালে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।বর্তমানে রোগীদের...

পুকুরে জলপরী দেখার গুজবের কল্প কাহিনীর সমাপ্তি ঘটালেন ইউএনও মাহমুদুল হাসান:

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীর একটি পুরোনো পুকুরে ‘জলপরী’ দেখার গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।চার- পাঁচদিন ধরে সেখানে ভিড় জমেছে হাজার হাজার মানুষের।উপজেলার একদরিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে ঘিরে এ গুজব ছড়িয়েছে।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।কেউ কেউ ঘটনাটিকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনীও প্রচার করছেন।মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে জাল দিয়ে সবাইকে পুকুরে জলপরী নেই। জাল দিয়ে মাছ উঠেয়ে দেখিয়ে দেন দেখতে আসা সাধারণ মানুষকে।পুকুরটিতে সিলভার কার্পসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়।কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছের একসঙ্গে সাঁতার কাটার দৃশ্যকে কিছু মানুষ ‘জলপরী’ হিসেবে প্রচার শুরু করেন।এরপর...

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে এসপি আবদুল্লাহ্-আল-ফারুকের জিরো টলারেন্স,

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ মানবিকতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সমন্বয়ে নরসিংদী জেলা পুলিশের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অর্জন করেছেন অভিজ্ঞতা ও দক্ষতা।পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা অর্জন করেছেন।২৯ নভেম্বর ২০২৫ নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। নরসিংদীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক। অপরাধী যতই  প্রভাবশালী হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এমন কঠোর অবস্থানের পাশাপাশি...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১ জন

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ২১ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন।মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...