বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ জন্মের পর থেকেই হার্টে একটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছে ১৩ বছরের শিশু জুয়েল মিয়া।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার শ্বাসকষ্টও।সামান্য হাঁটাচলাতেই কষ্ট,সারাক্ষণই যেন বুকের ভেতর অদৃশ্য এক চাপ।দরকার উন্নত চিকিৎসা,কিন্তু দিনমজুর বাবার সামর্থ্য যে তত দূর পৌঁছায় না।নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া।তার বাবা নজরুল ইসলাম দিনমজুর।মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।তাদের দুই সন্তানকে নিয়ে নানার বাড়ির একটি ছোট কুঁড়েঘরে কোনো রকমে দিন কাটছে। অভাবের সংসারে সন্তানের চিকিৎসার ব্যয় যেন পরিবারের কাছে পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়িয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ওই পরিবারে খোঁজ নিয়ে শিশুটির গুরুতর চিকিৎসা দরকার বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।পরিবারের সদস্যরা জানান,জুয়েলের...

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের, ৬ মাসের কারাদণ্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানকালে মোখলেছুর রহমানের সঙ্গে থাকা অবশিষ্ট দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।মাদক নিয়ন্ত্রণে উপজেলা...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ জন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...