রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের একসময়ের জমজমাট হাসকিং মিল বা ছোট চালকল শিল্প আজ গভীর সংকটে পড়েছে।শ্রমিকসংকট, পুঁজির অভাব, করপোরেট অটো রাইস মিলের প্রতিযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবর্তিত সরকারি নীতিমালার কারণে ঐতিহ্যবাহী এই শ্রমঘন শিল্পটি এখন বন্ধের উপক্রম।জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দিনাজপুরে ২ হাজার ১৮০টি হাসকিং মিল চালু থাকলেও ২০২৫ সালে তা কমে মাত্র ৭০৩টিতে নেমে এসেছে।অর্থাৎ, মাত্র পাঁচ বছরের ব্যবধানে প্রায় দুই-তৃতীয়াংশ মিল বন্ধ হয়ে গেছে।শুধু হাসকিং মিল নয়, একই সময়ে অটো রাইস মিলের সংখ্যাও ৩৪৬টি থেকে কমে ২২৩টিতে দাঁড়িয়েছে।
অনেক মিলে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে; কোনো কোনো মিল গোদাম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, আবার কেউ কেউ চাতাল পরিবর্তন করে ভুট্টা শুকানো বা গোখাদ্যের তুষ তৈরির কাজে ব্যবহার করছেন।২০১০ সালের পর...
সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা করা হয়েছে।গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটের দিকে চারঘাট থানার বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের শিবপুর গ্রামের বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাটের চাঁদনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. শাহাবুল হক (৩২) এবং শিবপুর গ্রামের মো. মজবির রহমানের ছেলে মো. মেহেদী হাসান নয়ন (২৮)।
ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শিবপুর বটতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে ডিবি পুলিশের একটি...
সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে পরোয়ানাভুক্ত ৮ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আইএইচটি প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশিদ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী...