রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।আরএমপি সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার হওয়া আসামিদের...
জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আরও একটি সাফল্য পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
থানা ও ডিবি পুলিশের বাইরে গঠিত এই বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেললাইনের ধারে অবস্থান নিয়ে অভিযান চালায়।এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তাদের...
জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে।বিএনপিও এই প্রক্রিয়ায় শুরু থেকে অন্তর্ভুক্ত ছিল।কিন্তু এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অস্বীকার করে বিএনপি যদি আবার সেই পুরনো ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের পথে হাঁটে, তবে রাজপথেই তাদের এই চক্রান্ত নস্যাৎ করা হবে।পাঁচ কোটি মানুষের রায়ে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত...
জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শাখার উদ্যোগে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের মডার্ণ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে গিয়ে এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলজুড়ে নেতাকর্মীদের কণ্ঠে ছিল বৈপ্লবিক ও আপসহীন স্লোগান।
আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, রক্ত দিয়ে কেনা বাংলাদেশ রক্ত দিয়ে রাখবো, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করো করতে হবে এমন নানা স্লোগানে পুরো দিনাজপুর...