মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাঙ্গালীর আবহমান সংস্কৃতির অন্যতম এক ঐতিহ্য ‘ঝুড়ির নাড়ু’।কালের বিবর্তনে এই লোকজ খাদ্যশিল্পটি প্রায় বিলুপ্তির পথে বসলেও, দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘নলদিঘী মাটিয়ান’-এ এখনো টিকে রয়েছে এর গৌরবময় ঐতিহ্য। তবে বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কাঁচামালের চড়া মূল্যের কারণে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পের কারিগরেরা।ফলে বাধ্য হয়ে অনেকেই এই পৈতৃক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।নলদিঘী মাটিয়ান গ্রামে প্রায় ১০০টি পরিবারের বসবাস, যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ পরিবারের প্রধান আয়ের উৎস এই ঝুড়ির নাড়ু তৈরি।
সরজমিনে গ্রামটিতে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন নাড়ু তৈরির কাজে।প্রথমে আতপ চালের আটা থেকে বিশেষ প্রক্রিয়ায় ‘ঝুড়ি’ তৈরি করে তা সেদ্ধ করা হয়।এরপর...
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মুর্শিদ মিয়া।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, তিনি ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃঙ্খল আচরণ করছিলেন।এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী...
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।রোববার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মোহাইমিন আল জিহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খিদিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিশুর পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা...
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার ৭ জন আসামি এবং অন্যান্য মামলার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...