বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কর্মমূল্যায়নে জেলার কলমাকান্দা থানার শ্রেষ্ঠ ওসি সোহেল রানা

আপডেটঃ ৫:১৮ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ

সার্বিক কর্মমূল্যায়নে অক্টোবর ২০২৬ মাসে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা।বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ স্বীকৃতি পাওয়ার পর ওসি মো. সোহেল রানা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, সবার দোয়া ও সহযোগিতায় এবং কলমাকান্দা থানার সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় তিনি এ পুরস্কার পেয়েছেন।এ অর্জন তাঁর একার নয়, বরং থানার সব সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল।পেশাগত দায়িত্ব পালনে সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।