সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনা;- নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের অভিায়োগে করা মামলার পলাতক আসামি তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার।এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।আমাকে ফাঁসানো হয়েছে।আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম।তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত মহন তালুকদার (২৫) মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার, আবুল কালাম আজাদের ছেলে।এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।ধর্ষনের অভিযোগের পর তাকে দল থেকে বহিস্কার...

সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা

জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- ২০জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট।এতে মুখ্য আলোচক ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন।প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন...

দিনাজপুরের পাঁচ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- প্রাথমিক শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি।শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলার ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে গত ২৮ ডিসেম্বর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।খাদ্য তালিকায় রয়েছে দুটি বনরুটি, সিদ্ধ ডিম ও কলা-যা শিশুদের দৈনন্দিন পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচির...

রাজশাহীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীতে পথ হারিয়ে ঘোরাফেরা করা দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্স।পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই শিশু দুজনকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।পরে তাদের পরিচয় যাচাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো নাটোর সদর থানার মো. সিফাত...

পাপিয়ার হ্যাটট্রিকে নাটোরকে উড়িয়ে দিল রাজশাহী

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী জেলা।বুধবার (১৭ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাজশাহী ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে।রাজশাহীর হয়ে নীলা জয়সূচক গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে সরব থাকলেও শেষ পর্যন্ত নীলার গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নাটোর জেলাকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।এ ম্যাচের নায়িকা ছিলেন পাপিয়া।তার হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষের জালে একের পর এক গোলের বন্যা...