মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে, কুয়াশায় ঢেকে গেছে শহর

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় নগরজুড়ে কনকনে শীতের অনুভূতি বেড়েছে, ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রেণির কর্মজীবীরা। আবহাওয়া অধিদফতর জানায়, আগের দিনের তুলনায় মাত্র একদিনেই রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও সারাবেলা ঘন কুয়াশা বিরাজ করেছে, যদিও কোনো বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ শীত মৌসুমের...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ জকসু ও হল সংসদ নির্বাচন, ভোটগ্রহণ চলছে

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে নিরাপত্তা তৎপরতা চোখে পড়ে, যেখানে নির্ধারিত পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটার শিক্ষার্থীদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে এবং ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার নির্দেশনা রয়েছে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো...

রাজশাহীতে চর দখল নিয়ে প্রতিপক্ষের বাসায় হামলা গোলা-গুলিতে নিহত-১, আহত-১

জানুয়ারি ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাঘা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন আহত হয়েছেন।শনিবার (৩ জানুয়ারি)  দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।এ সময়  সশস্ত্র সন্ত্রাসী কাঁকন বাহিনীর লোকজন সোহেলের বাড়িতে গিয়ে ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে।এতে সোহেল রানা ও তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হন।গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে এলাকাবাসী আহত দম্পতিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর...

রামেবি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জানুয়ারি ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩ জানুয়ারি, ২০২৬ খ্রি. দুপুরে রামেবি’র অস্থায়ী কার্যালস্থ কনফারেন্স রুমে রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর  সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ নজিবর রহমান, পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান প্রমুখ।সভা...