মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার মদনে নবম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে নবম শ্রেণির এক ইস্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন ফসলি জমি হতে ছাত্রের লাশটি উদ্ধার করে মদন থানা পুলিশ।নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি।পরে আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কি মি দূরে ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত...

দিনাজপুরে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধীর পৈতৃক বসতভিটা ও আবাদি জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।অভিযুক্ত শ্রী নৌতন চন্দ্র দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।এদিকে ভুক্তভোগী পরিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড, পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকালে দেউল চাকলাপাড়া গ্রামের মৃত তারনী কান্ত দাসের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শুভ চন্দ্র দাসকে (২৩) প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী নতুন চন্দ্র সরকার ও তার সহযোগীরা।অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী শুভকে ফুসলিয়ে এবং মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি...

মৃত্যুর পরও স্বাক্ষর করেছেন ডিলার: কাহারোলে চাঞ্চল্যকর জালিয়াতি

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় মেসার্স সোনালী ট্রেডার্স নামক এক সার ডিলারের মৃত্যুর পরও তার নাম ব্যবহার করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস সার উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে।কৃষি বিভাগকে ম্যানেজ করে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এই বিশাল অঙ্কের সার উত্তোলন করা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা। প্রাপ্ত তথ্যে জানা যায়, মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসি সার ডিলার মোঃ ফারুক মিয়া গত ৭ অক্টোবর, ২০২৫ তারিখে সৌদি আরবে থাকাকালীন মৃত্যুবরণ করেন।নিয়ম অনুযায়ী ডিলারের মৃত্যুতে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে তার নামে সার বরাদ্দ অব্যাহত থাকে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারুক মিয়ার দুই ছেলে মোঃ জুবায়ের খান ও ডা. মোঃ তৌহিদ...

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহীতে বিভিন্ন অভিযোগে ১৪ জন গ্রেপ্তার

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।একই সময় আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন আটক হন।গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক মামলার আসামি এবং বাকি চারজন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া...

মাছের উৎপাদন বাড়াতে ১১৩টি খামার উন্নয়ন হচ্ছে, থাকছে আইটি বেইজড চাষ পদ্ধতি

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণাসহ দেশের ৫৬ জেলায় ১১৩ টি সরকারি মৎস্য খামারের উন্নয়ন করা হচ্ছে।৫৬ জেলায় ১১৩ টি খামার উন্নয়ন করা হচ্ছে।সোলার প্যানেল স্থাপন,জীন ব্যাংক স্থাপন,নতুন ৬টি খামার স্থাপনসহ মেরামত সংস্কার করা হচ্ছে।মাছ উৎপাদনে সর্বশেষ আধুনিক আইটি বেইজ মাছ চাষ, অটোফিডারে মাছের খাদ্য দেয়া, পানিতে অটো অক্সিজেন সরবরাহ, নতুন হ্যাচারিস্থাপনসহ নানা উদ্যোগের কথা জানানো হয়।এছাড়াও চাষের পুকুরে কোথাও কোন সমস্যা দেখা দিলে মোবাইলেই দেখা যাবে কেমন সফটওয়্যার থাকবে। নেত্রকোণায় সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতাসহ মাছের উৎপাদন বাড়াতে কর্মশালায় এই তথ্য জানানো হয়।শনিবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার...