মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়।
ঢাকায় অবতরণের পর কিছু সময় বিমানবন্দরে অবস্থান করেন তারেক রহমান। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময়...
ডিসেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর সমন্বিত কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধ্যাপক আলী রীয়াজকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে গণভোট বিষয়ে দেশব্যাপী ব্যাপক প্রচার ও জনসম্পৃক্ততা তৈরির উদ্যোগ...
ডিসেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিমান ও দলীয় সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত ফ্লাইটটি সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছায় এবং সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি নির্ধারিত রয়েছে। সিলেটে নামার পরপরই তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বার্তা দেন, যেখানে তিনি দেশের মাটিতে ফিরে আসার আনন্দের কথা জানান। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার...