মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিট গুলো প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ। ...

লোভ দেখিয়ে জংগলে নিয়ে শিশুকে ধর্ষণ

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে গরুর জন্য ঘাস কাটতে যাওয়া ১১ বছরের এক শিশুকে ফুসলিয়ে মাঠের পাশে ঝোপে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক যুবকের বিরুদ্ধে।রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আনোয়ার (৩৫) একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগ্নি দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার তাকে লোভ দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়।আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল বলেন, ওই শিশুকে হাসপাতালের জরুরি...

দায়িত্বে নেয়ার দেড় ঘণ্টা পরই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তালা

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- উচ্চ আদালতের নির্দেশে দায়িত্ব ফিরে পাওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যেই রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।তারা চেয়ারম্যানকে ফ্যাসিবাদের ‘দোসর ও অবৈধ’ আখ্যা দিয়ে বিক্ষোভও করেছেন।চেয়ারম্যান এম এফ মাজেদুল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এনামুল হকের নিকটাত্মীয়।তিনি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।গত বছরের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তিনি পরিষদে অনুপস্থিত ছিলেন, এবং পরে গ্রেপ্তারও হন।ইউনিয়ন পরিষদের প্রশাসনের কর্মকর্তা আবদুল বারিক জানান, গত রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ার সংক্রান্ত একটি চিঠি নিয়ে মাজেদুল পরিষদে...

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠেই তৃতীয়বার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারত। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ আড়াই দিনের মধ্যেই হেরে যাওয়ার পর গুয়াহাটি টেস্টেও চাপের মুখে রয়েছে গৌতম গম্ভীরের দল। দুই ম্যাচের সিরিজে ইতোমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত এবারও ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাতে পারছে না। প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই এগিয়ে রয়েছে ৪০১ রানে। এ অবস্থায় ঋষভ পন্তদের সামনে চতুর্থ ইনিংসে বিশাল রান তাড়া করার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যর্থ হলে লজ্জাজনক হোয়াইটওয়াশের মুখ দেখবে ভারত, আর ইতিহাস গড়বে প্রোটিয়ারা।ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজে এর আগে মাত্র দু’বার হোয়াইটওয়াশ হয়েছে। প্রথমবার ১৯৯৯-২০০০ মৌসুমে, যখন শচীন টেন্ডুলকারের নেতৃত্বে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে...

রিয়াদের পর এবার দাহরান ও জেদ্দায় আসছে মদের দোকান

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে অমুসলিম কূটনীতিক এবং বিদেশি কর্মীদের জন্য আরও দুটি মদের দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে এসব দোকান খুলতে প্রস্তুতি চলছে। দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিকল্পনাকে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত বছর রিয়াদের কূটনৈতিক এলাকায় “বুজ বাংকার” নামের একটি মদের দোকান চালু করে সৌদি আরব, যা ছিল ৭৩ বছর আগে নিষেধাজ্ঞা জারির পর দেশের প্রথম আনুষ্ঠানিক মদের দোকান। এবার দাহরানে একটি দোকান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মূলত সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য হবে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরামকো কর্তৃপক্ষ এ পরিকল্পনার বিষয়ে ইতোমধ্যে অবহিত হয়েছে।অন্যদিকে জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য...

প্রবাসীদের ভোট নিয়ে বিশেষ বৈঠক: প্রথমবার সরাসরি যুক্ত জাইমা রহমান

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বক্তব্য রাখেন তিনি।সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল। ভিডিওতে জাইমা রহমান উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, কষ্ট করে সভায় যুক্ত হওয়া এবং কাজ করার জন্য তিনি সবাইকে সম্মান জানাচ্ছেন। তিনি জানান, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় হয়েছে এবং রিজভী ও পাভেল নোট নিয়েছেন।বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করে কীভাবে...

নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতায় পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা চাইল ইসি

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কমিশনের একমাত্র লক্ষ্য হলো জাতিকে একটি ‘বিশ্বাসযোগ্য নির্বাচন’ উপহার দেওয়া, আর তা সম্ভব হবে সব পক্ষের সহযোগিতার মাধ্যমে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের উদ্যোগে।উদ্বোধনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন পর্যবেক্ষকদের কমিশনের ‘সহযোগী শক্তি’ হিসেবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, একটি সফল নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত সহযোগিতা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন...