মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ নারী গ্রেপ্তার

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মোসা: শেফালী বেওয়া (৬০), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী।গতকাল বুধবার (২০ নভেম্বর ২০২৫) রাত ১টায় পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই মোঃ রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।ডিবি পুলিশের ঐ টিম প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আসামি শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, বিক্রির...

খাশোগি হত্যাকাণ্ডের প্রশ্নে ক্ষুব্ধ, সাংবাদিককে ‘জঘন্য মানুষ’ আখ্যা ট্রাম্পের

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ মঙ্গলবার ওভাল অফিসে এক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ আবারও সমালোচনার জন্ম দিয়েছে।এবিসি নিউজের হোয়াইট হাউস প্রধান সংবাদদাতা মেরি ব্রুস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্প প্রতিক্রিয়া দেখান।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পূর্বেই জানিয়েছিল, খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ যুবরাজের কাছ থেকেই এসেছিল।ট্রাম্প ব্রুসকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেন এবং মন্তব্য করেন, এ ধরনের প্রশ্ন অতিথিকে অস্বস্তিতে ফেলে।এরপর তিনি প্রশ্নটিকে ভয়ংকর, ঔদ্ধত্যপূর্ণ এবং বাজে বলে আখ্যা দেন। জামাল খাশোগিকে উদ্দেশ করেও প্রেসিডেন্ট মন্তব্য করেন, অনেকেই ওই ভদ্রলোককে পছন্দ করতেন না এবং সরাসরি বলেন, পছন্দ...

ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরল সংবিধানে

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এক ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পূর্বের রায়কে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন, যা আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন যে, পূর্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে রায় দেওয়া হয়েছিল তা ছিল কলঙ্কিত ও গুরুতর ত্রুটিপূর্ণ।...

মনোহরদীতে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে পৃথক আয়োজনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।আয়োজনে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে উন্নতমানের বীজ, ১০ কেজি  করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া পৃথক আয়োজনে ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ২৩ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় পৃথক অনুষ্ঠানে  মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...