মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সেন্টমার্টিনে রাত্রিযাপন এখনো অনিশ্চিত: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত কাটানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।” গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ওই সময় দ্বীপে সব ধরনের পর্যটন কার্যক্রম স্থগিত করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের অর্থনীতি; জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, অনেক কর্মচারী পড়েন বেকার সময়ের...

জামায়াতের কথা ও কাজের মিল নেই: রুমিন ফারহানা

অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মতে, দলটি এক কথা বলে, আরেকভাবে কাজ করে, যা রাজনৈতিক পরিসরে একধরনের অস্পষ্টতা তৈরি করেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। দৃশ্যমান যা দেখায়, অন্তরালে থাকে ভিন্ন কিছু।” তিনি আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য পাওয়া যায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটি দেখা যায় না।এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি দেশের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু প্রতীক ইস্যুতে শাপলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা...

ভুয়া পরিচয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে জেলা প্রশাসকের কাছে এক নারী সাংবাদিকের অভিযোগ

অক্টোবর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণায় এক ভুয়া সাংবাদিক পরিচয়ধারীর বিরুদ্ধে প্রতারণা,মানহানি,ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয় নারী সাংবাদিক আইরিন আলিফ। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।‎‎অভিযোগপত্রে আইরিন আলিফ উল্লেখ করেন, তিনি দীর্ঘ চার বছর ধরে জয়নগরস্থ বনবিভাগ অফিস সংলগ্ন গোলাম নওরোজ খান সুবোধের বাসায় ভাড়া থাকতেন। সেখানে সুবোধের ছোট ভাই গোলাম শাহাদাত খানের সঙ্গে তার পরিচয় হয়। শাহাদাত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। তবে তার কোনো শিক্ষাগত যোগ্যতা বা সাংবাদিকতার অভিজ্ঞতা না থাকায় প্রথমে তাকে সঙ্গে না নিলেও,স্থানীয়দের অনুরোধে সাময়িকভাবে কিছুটা সহযোগিতা করেন আইরিন।‎‎ অভিযোগা কারী আরোও বলেন,শাহাদাতের আর্থিক অসচ্ছলতা দেখে তিনি অনেক সময় আর্থিক সহায়তা...

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশে

অক্টোবর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় প্রায় ১২ লাখ ২৪ হাজার জন। তাদের মধ্যে উত্তীর্ণের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফলে এবারের ফলাফল গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশগ্রহণের দিক থেকে দেখা গেছে, ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ফরম পূরণ করেন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। ফলাফল জানতে...

রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১০৫ আসামিই খালাস

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল আলোচিত ২০১০ সালের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় ১০৫ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোঃ জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন।আদালতেন সহকারী পাবলিক প্রসিকিউটর কানিজ ফাতিমা জানান, মামলায় সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা আদালতে কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি।ফলে এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত।উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে।পরদিন সকালে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীর মরদেহ সৈয়দ আমীর আলী হল ও শাহ মখদুম হলের মাঝখানের ম্যানহোলে পাওয়া যায়। ঘটনাযর পরদিন বিশ্ববিদ্যালয়...

মনোহরদীতে প্রবাস ফেরত ব্যবসায়ীর বাড়িতে চুরি: ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।শনিবার রাতে লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে আলম মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।মনোহরদী থানায় লিখিত অভিযোগে আলম মিয়া জানান, তিনি প্রায় ২০ বছর সিঙ্গাপুর প্রবাসে ছিলেন।পরবর্তীতে দেশে এসে রিক্রুটিং এজেন্সীর ব্যবসা শুরু করেন।ব্যবসার সুবাদে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন।গত বৃহস্পতিবার বাড়িতে এসে শুক্রবার সন্ধায় নিজ বসত বাড়ি তালাবদ্ধ করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান।রবিবার সকালে আলমের ভাবি মিনারা বেগম মোবাইল ফোনে বাড়িতে চুরির হওয়ার ঘটনা জানায়। তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন তিনি জানান, তারা ঘরের তিনটি কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা...

হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তা‌কে অবশ্যই আদালতে হাজির করতে হবে।শনিবার (১২ অক্টোবর) সেনাসদরের সংবাদ সম্মেলনের একদিন পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি যে ওই কর্মকর্তাদের আটক রাখা হয়েছে। মিডিয়ার খবরে যা এসেছে, সেটিকে আমরা আনুষ্ঠানিক হিসেবে নিচ্ছি না। যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তারা আটক, তাহলে আইনের বিধান অনুযায়ী তাদের অবশ্যই আদালতে হাজির করতে হবে।”তিনি আরও বলেন, “সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও ফৌজদারি কার্যবিধি—সব ক্ষেত্রেই স্পষ্টভাবে বলা আছে, গ্রেফতার করা...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চবি ছাত্রদল নেতা মামুন আজীবনের জন্য বহিষ্কার

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রোববার সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের মামুনের সঙ্গে কোনো...

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও একজন

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ আরও একজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই নিম্নআয়ের পেশার মানুষ কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।নিহতরা হলেন নফরকান্দি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লান্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লান্টু (৫২)। এছাড়া দিনমজুর আলিম উদ্দিন (৩৮) গুরুতর অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের...

সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা প্রচার

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নান্দাইলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট ও কলম বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই প্রচারণা কার্যক্রমের সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনা দেন নান্দাইল উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা ইয়াসের খান চৌধুরী। তাঁর নির্দেশক্রমে নান্দাইল উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য-সচিব জনাব সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।দিনব্যাপী চলা এই কর্মসূচিতে কলেজের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে ৩১ দফার লিফলেট ও ছাত্রবান্ধব বার্তাসহ কলম বিতরণ...